Barasat: ভারতে এসে ভোটার কার্ড বানিয়েছে BNP নেতা! জানতেই পারেননি স্ত্রী! সাংঘাতিক-কাণ্ড বাগদায় - Bengali News | Bangladeshi man left India after Hasina's resignation, had voter id of India - 24 Ghanta Bangla News
Home

Barasat: ভারতে এসে ভোটার কার্ড বানিয়েছে BNP নেতা! জানতেই পারেননি স্ত্রী! সাংঘাতিক-কাণ্ড বাগদায় – Bengali News | Bangladeshi man left India after Hasina’s resignation, had voter id of India

বারাসত: ভারতে এসে ভোট দিয়েছেন বাংলাদেশের বিএনপি নেতা! উত্তর ২৪ পরগনায় উঠল বিস্ফোরক অভিযোগ। বাগদার বাগি গ্রামের ঘটনা। ভারতে এসে, ভারতীয়কে বিয়ে করে, শাশুড়িকে মা সাজিয়ে ভোটার কার্ড বানিয়েছিলেন। ভোটও দিয়েছিলেন। এমনই অভিযোগ। হাসিনা সরকার চলে যেতেই ফের বাংলাদেশে চলে গেলেন তিনি! অভিযোগ পেয়ে ভোট কাটতে উদ্যোগী হল প্রশাসন।

উত্তর ২৪ পরগনার বাগী গ্রামের বাসিন্দা শেরফুল মণ্ডলকে বিয়ে করেছিলেন বাংলাদেশের বাসিন্দা রেজাউল মণ্ডল। প্রাথমিকভাবে শেরফুল বুঝতে পারেননি যে তাঁর স্বামী বাংলাদেশি। পরবর্তীতে জানতে পারেন আদতে তাঁর স্বামী বাংলাদেশের বাসিন্দা। তাঁদের তিন সন্তান রয়েছে। সম্প্রতি হাসিনা সরকারের পতন হতেই স্বামী বাংলাদেশে চলে যান। বড় ছেলে ফিরোজ মণ্ডলও বাবার সঙ্গে বাংলাদেশে যায়।

এদিকে, কিছুদিন আগেই বাগদার বিডিও-র কাছে একটি অভিযোগ আসে। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে প্রশাসন জানতে পারে ফিরোজ এবং তাঁর বাবা রেজাউল বেপাত্তা। বৃহস্পতিবার রেজাউলের ভোটার হিয়ারিং ছিল। তাঁর স্ত্রী উপস্থিত হয়ে জানান তার স্বামী ও ছেলে বাংলাদেশে চলে গিয়েছে।

এই বিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক জানান, একটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে বাবা এবং ছেলের কোনও প্রমাণপত্র পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে, ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

স্বামীর প্রসঙ্গে স্ত্রী শেরফুল মণ্ডল জানিয়েছেন, ৩০ বছর আগে তাঁদের বিয়ে হয়। প্রাথমিকভাবে তিনি জানতেন না যে তাঁর স্বামী বাংলাদেশি। শেরফুল বলেন, “আমার মাকে ‘মা’ বানিয়ে ভোট করিয়েছিলেন। এক-দেড় বছর আগে বাংলাদেশে চলে গিয়েছে। পরবর্তীতে আমার বড় ছেলেও বাংলাদেশে চলে গিয়েছে। বিডিও সাহেব বলেছেন, স্বামীর ভোট কেটে দেবেন। ছেলের ভোট কেটে দেবেন। কিন্তু আমরা তো ভারতীয়, আমাদের ভোট যাতে থাকে সেই ব্যবস্থা করুন।”

স্থানীয় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা শাহদাদ মণ্ডল বলেন, “আমরা জানতে পারি যে এই রেজাউল মণ্ডল বাংলাদেশি এবং তিনি বিএনপি নেতা ছিলেন। সম্প্রতি হাসিনা সরকারের পতনের পরে সে আবার বাংলাদেশে ফিরে গিয়েছে। তাঁর ভোট কেটে দিই, কিন্তু রেজাউলের স্ত্রী এই দেশের বাসিন্দা। আমরা সেটা জানি। তাঁর ছেলেও ভারতীয়। এরা যাতে এখানে থাকতে পারে সেই ব্যবস্থা করা হোক।”

এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, “বাংলাদেশি বাসিন্দা নেতার এখানে পাসপোর্ট হয়ে গিয়েছে। আমাদের ধারণা পাসপোর্ট নিয়ে তিনি পালিয়ে গিয়েছে।” বাংলাদেশের বাসিন্দা এই দেশের তৃণমূলের ভোটার বলে কটাক্ষ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *