Migrant worker: মহারাষ্ট্রে কুপিয়ে খুন বাংলার শ্রমিককে, টুকরো করে ভাসিয়ে দিল জলে! - Bengali News | A migrant worker of North 24 Parganas allegedly killed in Maharashtra - 24 Ghanta Bangla News
Home

Migrant worker: মহারাষ্ট্রে কুপিয়ে খুন বাংলার শ্রমিককে, টুকরো করে ভাসিয়ে দিল জলে! – Bengali News | A migrant worker of North 24 Parganas allegedly killed in Maharashtra

Spread the love

কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারImage Credit source: TV9 Bangla

বাদুড়িয়া: মহারাষ্ট্রে কাজে গিয়ে খুন হলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম আবু বক্কর মণ্ডল (৩৩)। অভিযোগ, তাঁকে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ একটি ডোবা থেকে তাঁর দেহ উদ্ধার করে। গতকাল রাতে মৃতদেহ বাড়িতে আনা হয়।

বছর তেত্রিশের আবু বক্কর মণ্ডলের বাড়ি বাদুড়িয়ার নারায়ণপুর গ্রামে। কয়েক বছর আগে তিনি মহারাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। ভাসি থানার ওয়াসিগাঁও এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।

জানা গিয়েছে, গত রবিবার (২০ জুলাই) সন্ধ্যার পর থেকে আবু বক্কর মণ্ডলের কোনও খোঁজ পাওয়া যায়নি। মোবাইল বন্ধ ছিল। সেই দিন এবং পরের দিন খোঁজাখুঁজির পরও না পাওয়া গেলে ভাসি থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার । এরপর ভাসি থানার পুলিশ তদন্তে নামে।

গত মঙ্গলবার তিনি যেখানে ভাড়া থাকতেন, তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতরে বস্তাবন্দি অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। দেহ টুকুরো টুকরো করা অবস্থায় বস্তায় ভরে ফেলা হয়েছিল ডোবায়।

পুলিশ তাঁর পরিবারকে সেই দেহ দেখালে পরিবার শনাক্ত করে । এরপর মৃতদেহ ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে তাঁর কফিনবন্দি দেহ গতকাল রাতে বাদুড়িয়ার রুদ্রপুড়ে তাঁর বাড়িতে আনা হয়। দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে আবু বক্করের মা-বাবা-সহ আত্মীয় পরিজনরা।

তাঁর পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। কেন পরিযায়ী শ্রমিককে খুন করা হল, তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন জানিয়েছে মৃতের পরিবার। গতকাল রাতেই আবু বক্করের দেহ কবরস্থ করা হয়। জানা গিয়েছে, ভাসি থানার পুলিশ এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *