Abhishek Nayar: নতুন দলের হেড কোচ গম্ভীরের প্রাক্তন সহকারী অভিষেক নায়ার - Bengali News | Women's Premier League 2026: Abhishek Nayar appointed UP Warriorz head coach - 24 Ghanta Bangla News
Home

Abhishek Nayar: নতুন দলের হেড কোচ গম্ভীরের প্রাক্তন সহকারী অভিষেক নায়ার – Bengali News | Women’s Premier League 2026: Abhishek Nayar appointed UP Warriorz head coach

Spread the love

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ সময় কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত। কেকেআরের অ্যাকাডেমিও সামলেছেন। আইপিএলের প্রাকমরসুম প্রস্তুতিতে তিনিই সর্বেসর্বা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি গম্ভীরের সহকারী হিসেবে কাজ করেছেন জাতীয় দলেও। যদিও ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে ছাঁটাই করা হয়েছিল। আইপিএলের গত মরসুমে মাঝপথেই কেকেআরে সহকারী কোচ হয়ে ফিরেছিলেন। সম্প্রতি মুম্বই প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতেও একটি দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন। এ বার উইমেন্স প্রিমিয়ার লিগের নতুন চ্যালেঞ্জ অভিষেক নায়ারের কাছে।

উইমেন্স প্রিমিয়ার লিগে তিনটি সংস্করণ হয়েছে। এর মধ্যে দু-বার ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। বাকি এক বার ট্রফি জিতেছে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচ দলের টুর্নামেন্টে এখনও অবধি সবচেয়ে হতাশার পারফরম্যান্স ইউপি ওয়ারিয়র্সের। প্লে-অফেও পৌঁছতে পারেনি তারা। কোচ বদলে ভাগ্য বদলের প্রত্যাশা ইউপি ওয়ারিয়র্সের।

বিগ ব্যাশে কোচিং করানো জন লুইসের পরিবর্তে ইউপি ওয়ারিয়র্সের হেড কোচ করা হল অভিষেক নায়ারকে। নতুন দায়িত্ব প্রসঙ্গে অভিষেক নায়ার বলেন, ‘অতীতেও এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছি। নতুন ভূমিকা সামলানোর অপেক্ষায় রয়েছি। উইমেন্স ক্রিকেটের জন্য ডব্লিউপিএল দুর্দান্ত মঞ্চ। ইউপি ওয়ারিয়র্সের ভিত মজবুত। সকলে মিলে ভালো কিছুর লক্ষ্যেই নামব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *