Suicide: ‘বলেছিলাম কথা বলিস না…’, প্রেমের সম্পর্কে অবনতি, মেয়ের পরিণতি মেনে নিতে পারল না পরিবার – Bengali News | Suicide: one college girl deadbody recover from sundarban
ভেঙে পড়েছে পরিবারImage Credit source: Tv9 Bangla
এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সম্পর্কে নানা জটিলতা ছিল বলে দাবি। অভিযোগ, অভিযুক্ত প্রেমিক নানাভাবে চাপ দিতেন মেয়েকে। সেই অবসাদ থেকে আত্মঘাতী হলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের পুকুরিয়া ট্যাংরাপাড়ায়।
মৃতের নাম রিমি মণ্ডল (১৯)। প্রেমের সম্পর্কে প্রতারণার অভিযোগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মৃতের পরিবারের দাবি, লেবুখালি এলাকার বাসিন্দা মানস মণ্ডল নামে এক যুবকের সঙ্গে গত এক বছর আগে সম্পর্ক জড়ায় রিমি। অভিযোগ, মাঝে মাঝে ফোন করে বিরক্ত করত মানস। মেয়েটিকে নানারকম চাপ দিত। তারপর বাড়িতেই এদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রিমি। মৃত যুবতী হিঙ্গলগঞ্জ কলেজের ছাত্রী।
রিমির শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে বসিরহাটের শ্মশানে। পরিবারের দাবি মানসের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন হিঙ্গলগঞ্জ থানায়। এ প্রসঙ্গে মৃতের মা বলেন, “ফোনে ছেলেটার সঙ্গে কথা বলত। আমরা বলেছিলাম কথা না বলতে। মেয়ে বলছিল আর কথা বলব না। এরপর শুনেছিলাম ছেলেটা ওকে বিরক্ত করত।”
