মিথ্যে স্বপ্ন দেখিয়েছেন শাহরুখ? সময়ের সঙ্গে সঙ্গে কোন ভুল ভাঙে অনন্যার – Bengali News | When ananya panday revealed this secret about herself on shah rukh khan
প্রেম ও রোম্যান্সের সংজ্ঞা পর্দায় পড়িয়েছিলেন শাহরুখ খান। রোম্যান্টিক হিরোর তকমা কি তিনি রাতারাতি পেয়েছিলেন! এর পিছনে ছিল বেশ কিছু বলিউডের প্রাণবন্ত ছবি এবং অবশ্যই শাহরুখ খানের অবদান। তাই এখনও অনেকের চোখেই শাহরুখ খান আদর্শ পুরুষ ও আদর্শ রোম্যান্টিক হিরো। কিন্তু এই কথা মানতে নারাজ চাঙ্কি পাণ্ডের কন্যা ও অভিনেত্রী অনন্যা পাণ্ডে। অন্যান্যদের মতো তিনিও কিং খানের ছবি দেখেই বড় হয়েছেন। সবচেয়ে মজার কথা, অনন্যা শাহরুখের কন্যা সুহানার ছোটবেলার বান্ধবী। ছোট থেকেই শাহরুখকে কাছ থেকে দেখছেন তিনি। কন্যার ‘বেস্টি’ হওয়ার কারণে শাহরুখও অনন্যাকে কন্যা স্নেহেই জ্ঞান করেন। সেই অনন্যাই কিনা জানান, শাহরুখ তাঁকে ভুল পথে চালিত করেছেন। প্রেম ও সম্পর্ক নিয়ে ভুল শিক্ষা দিয়েছেন।
অনন্যা অভিনীত ‘গেহরাইয়াঁ’ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ছবিতে তাঁর পারফরম্যান্স বাহবা কুড়িয়েছে। বিশ্বাসঘাতকতা নিয়ে ছবি। প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে নিজের ব্যক্তিগত মতামত দিয়েছিলেন অনন্যা। তিনি বলেছিলেন, “শাহরুখ খানের ছবি দেখে বড় হয়েছি আমি। মনে করতাম এমন এক পুরুষকে আমি জীবনে পেতে চাই, যে আমাকে পাগলের মতো ভালবাসবে। সে প্রেমে-ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। আমি ভুল ছিলাম। কিন্তু পরে জানতে পেরেছি প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয়।”
সাম্প্রতিককালের ‘আধুনিক সম্পর্ক’ বিষয়ে অনন্যা বলেছেন, “এখন অনেক বেশি অ্যাক্সেস। অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করার রাস্তা বেড়ে গিয়েছে। কেউ যদি সংসার করতে না চায় সেটাকে ভুল ভাবে ব্যাখ্যা করারও কিছু নেই।”