CM Mamata Banerjee: ২ অগস্ট থেকে নতুন কর্মসূচি চালু করবে রাজ্য সরকার, আপনি কি পাবেন এই সুবিধা? - Bengali News | CM Mamata Banerjee doing press meet in Nabanna - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: ২ অগস্ট থেকে নতুন কর্মসূচি চালু করবে রাজ্য সরকার, আপনি কি পাবেন এই সুবিধা? – Bengali News | CM Mamata Banerjee doing press meet in Nabanna

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook

একুশে জুলাইয়ের পর এবার ফের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বাংলা ও বাঙালির অস্মিতা রক্ষায় সরব হয়েছিলেন তিনি। এমনকী প্রয়োজনে ভাষা আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপর আজ নবান্ন থেকে ফের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি কী বলছেন একনজরে…

সর্বশেষ তথ্য উপরে

  1. মমতা বন্দ্যোপাধ্যায়: পাড়ায় হয়ত কল নেই, স্কুলের ছাদ থেকে জল পড়ছে, ছোট ছোট কাজের জন্য এই কর্মসূচি নেওয়া হল। এটা একটা ছোট্ট কর্মসূচি। নাম ‘আমাদের পাড়া আমাদের সমাধান।’ তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। এটা করতে দুমাস সময় লাগবে। একটা জায়গা থাকবে, গ্রামের মানুষে এসে সমস্যা অফিসারদের জানাবেন। এটা কোনও বড় কর্মসচি নয় বললাম। স্বচ্ছতা বজায় রেখে, নিরপেক্ষতা বাজায় রাখতে হবে। আমাদের অফিসাররা আলোচনা করবেন। পাড়ায় পাড়ায় ক্যাম্প হবে। এক-একটা বুথের জন্য় ১০ লক্ষ টাকা ব্যয় করব। মোট ৮ হাজার কোটি টাকা খরচ হবে। এটা ২ অগস্ট থেকে চালু হবে। রাজ্যস্তরে টাস্ক ফোর্স হবে। যারা এটা মনিটারিং করবে।
  2. মমতা বন্দ্যোপাধ্যায়: দুয়ারে সরকারে ১০ কোটি মানুষ অনেক উপকৃত/ কাজ পেয়েচেন।এবারে আমি, সিএস এবং ডিজি মিলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান।’
  3. মমতা বন্দ্যোপাধ্যায়: আমাদের সরকারের কিছু কর্মসূচি খুব তাড়াতাড়ি শুরু হবে। রাজনৈতিক কর্মসূচির বাইরে প্রশাসনিক কর্মসূচি। দুয়ারে সরকারে ১০ কোটি মানুষ অংশগ্রহণ করেন। ৯০ শতাংশ কাজ শেষ। বাকিগুলো ডিসেম্বর থেকে শুরু হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *