Mumbai Train Blast: 'উপযুক্ত প্রমাণ নেই', মুম্বই ট্রেন হামলার ১৯ বছর পর ১২ দোষীকেই মুক্তি দিল হাইকোর্ট - Bengali News | Mumbai Train Blast: After 19 Years All 12 Accused of Mumbai Train Attack Acquitted by Bombay High Court - 24 Ghanta Bangla News
Home

Mumbai Train Blast: ‘উপযুক্ত প্রমাণ নেই’, মুম্বই ট্রেন হামলার ১৯ বছর পর ১২ দোষীকেই মুক্তি দিল হাইকোর্ট – Bengali News | Mumbai Train Blast: After 19 Years All 12 Accused of Mumbai Train Attack Acquitted by Bombay High Court

Spread the love

মুম্বইয়ের ট্রেনে বিস্ফোরণ। ফাইল চিত্র।Image Credit source: X

মুম্বই: মুম্বই ট্রেনের বিস্ফোরণের মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত। ২০০৬ সালে মুম্বইয়ে ট্রেনে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তাতে প্রাণ গিয়েছিল ১৮৯ জনের। আহত হয়েছিলেন ৮০০-রও বেশি মানুষ। ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছিল ১২ জনকে। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তাদের সকলকেই মুক্তি দিল বম্বে হাই কোর্ট।

২০১৫ সালে নিম্ন আদালত ওই ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল। ৫ জনকে মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। অভিযুক্তরা সেই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। আজ বিচারপতি অনিল কিলোর ও বিচারপতি শ্যাম চন্দক দোষীদের মুক্তির রায় দেন। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে বলেই জানিয়েছে হাইকোর্ট।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *