রক্তে ভাসছে রাস্তা, তবুও এল না পুলিশ! ক্ষোভে ফুঁসছে মধ্যমগ্রামের বাসিন্দারা, ২ ঘণ্টা অবরোধ যশোর রোড - Bengali News | 1 Person Killed, Another injured in Road Accident, Jessore Road Obstructed for 2 Hours by Locals over Police Inaction - 24 Ghanta Bangla News
Home

রক্তে ভাসছে রাস্তা, তবুও এল না পুলিশ! ক্ষোভে ফুঁসছে মধ্যমগ্রামের বাসিন্দারা, ২ ঘণ্টা অবরোধ যশোর রোড – Bengali News | 1 Person Killed, Another injured in Road Accident, Jessore Road Obstructed for 2 Hours by Locals over Police Inaction

Spread the love

মধ্যমগ্রামে ধুন্ধুমার।Image Credit source: TV9 বাংলা

মধ্যমগ্রাম: ২১ জুলাইয়ের জন্য এমনিই যানজট, তার উপর ঘণ্টা দুয়েক অবরুদ্ধ যশোর রোড। যাত্রীদের ভোগান্তি চরমে। মধ্যমগ্রামে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একজনের। গুরুতর আহত আরও একজন। দীর্ঘক্ষণ দেহ রাস্তায় পড়ে থাকে। এরপরই স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক আজ ভোর সাড়ে চারটে নাগাদ বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মধ্যমগ্রাম নজরুল সরণীর রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন দুই ব্যক্তি। একটি  পিকআপ ভ্যান এসে সজোরে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি দীর্ঘক্ষণ রাস্তার উপর পড়ে থাকেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষজন। ভাঙচুর চালান ট্রাফিক বুথে। প্রায় ২ ঘণ্টা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন এসডিপিও বারাসাত-ও। প্রায় দু’ঘণ্টা রাস্তা অবরোধের পর অবরোধ তুলে নেন স্থানীয় মানুষেরা। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *