১৯৯৩ সালের ২১ জুলাই জ্যোতি বসু সরকারের বিরুদ্ধে মহাকরণ অভিযান কর্মসূচির ডাক দিয়েছিলেন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিব যুব কংগ্রেসের ১৩ জন কর্মী মারা গিয়েছিলেন পুলিশের গুলিতে। এই আবহে তৃণমূল কংগ্রেস এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে প্রতি বছর।