'নিজেকে ব্যবহার হতে দেবো না...', পরিচালকদের জন্য কড়া বার্তা কিরণের - Bengali News | Kiran Dutta gave a piece of his mind to the directors - 24 Ghanta Bangla News
Home

‘নিজেকে ব্যবহার হতে দেবো না…’, পরিচালকদের জন্য কড়া বার্তা কিরণের – Bengali News | Kiran Dutta gave a piece of his mind to the directors

Spread the love

বাংলা ছবির প্রচারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভূমিকা এখন অনেকটাই বেড়ে গিয়েছে। একটা ছবি তৈরি হওয়ার পর প্রযোজক-পরিচালকরা চাইছেন, সেই ছবি সম্পর্কে নামী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা একটা পোস্ট করুন। এতে সিনেমা হলে দর্শক বাড়বে। কিন্তু সেটার জন্য প্রযোজক-পরিচালকরা কি বিনিয়োগ করতে প্রস্তুত? নাকি কোনও টাকা খরচ না করে এই কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা?

সম্প্রতি কিরণ দত্ত সোশ্যাল মিডিয়ার এক পোস্টে প্রায় একহাত নিয়েছেন পরিচালকদের। তিনি লিখেছেন, ”আমাকে আপনার ছবির প্রচার করার কথা বলবেন না। আমাকে ছবিতে নিয়ে নিলে এমনিই প্রচার হয়ে যাবে। সব ভালো-ভালো পরিচালকরা আমায় শুধু প্রচার করতে বলে! ছবি তৈরির পরে না, এবার থেকে আগে যোগাযোগ করবে, সেটে ডাকবে। ফ্রি-তে প্রচার করে দেবো, ছবির সঙ্গে কোনওভাবে যুক্ত থাকলে। বানানোর পর শুধু প্রচার করার জন্য আমাকে যোগাযোগ করবেন না।”

কিরণ যোগ করেছেন, ”সেটা করতে চাইলে টাকা দাও। করে দেবো, যেমন অন্য ব্র্যান্ডের প্রচার করি। আমার অনেক পছন্দের পরিচালকের সঙ্গে খারাপ সম্পর্ক হয়ে যাচ্ছে ভাই। তাঁদের কাজ পছন্দ করি, কিন্তু নিজেকে ব্যবহার হতেও দেবো না, সেটা ক্লিয়ার।” লক্ষণীয় বিভিন্ন পডকাস্টেও এই মুহূর্তে বাংলা ছবির প্রচার চলছে। তবে যাঁরা পডকাস্ট করেন, তাঁরা যে কোনও টাকা ছাড়া এই প্রচার বেশিদিন চালাবেন না, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। সেখানে কিরণ দত্তর এই পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *