Yusuf Pathan: এক বছর পরও ঘর পাননি ইউসুফ, দিল্লিতে তরজা তুঙ্গে – Bengali News | TMC MP Yusuf Pathan did not get house in delhi even after 1 year
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের পর এক বছর কেটে গেলেও এখনও দিল্লিতে সাংসদ হিসেবে এখনও বাড়ি পাননি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। শুক্রবার এই বিষয় নিয়ে বিরোধী সাংসদদের ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল সংসদীয় হাউজিং কমিটির বৈঠক।
অভিযোগ, সাংসদদের আবাসন বন্টনের ক্ষেত্রে চরম পক্ষপাতদুষ্ট অবস্থান চলছে। অভিযোগ, গত দুই বছরে হাউসিং কমিটির মাত্র দু’টি বৈঠক হয়েছে। বিজেপির সাংসদরা, বিশেষত ট্রেজারি বেঞ্চের সদস্যরা, অনায়াসে ভাল বাংলো বা ফ্ল্যাট পেয়ে গিয়েছেন। কিন্তু ইউসুফের মতো অনেক বিরোধী সাংসদদের এখনও জোটেনি কোনও মাথা গোঁজার ঠাই।
সাংসদ নন এমন অনেক নেতাই বাংলো দখল করে আছেন বলেও বৈঠকে অভিযোগ উঠেছে। একইসঙ্গে, নিউ দিল্লি এলাকায় পরিকাঠামোগত কাজে এনডিএমসি র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।