Rajasthan Case: চলন্ত গাড়িতে মুখে কাপড় গুঁজে ১১ দিন ধরে গণধর্ষণ মহিলাকে – Bengali News | Rajasthan married woman has been physically abused in moving car for 11 days by 7 accused
রাজস্থানে ভয়ঙ্কর ঘটনা। আলওয়ারে চলন্ত গাড়িতে বিবাহিত মহিলাকে ১১ দিন ধরে গণধর্ষণের অভিযোগ। মহিলাকে আটকে রেখে দফায় দফায় ধর্ষণের অভিযোগ। প্রতিবাদ করলে নাকি মুখে কাপড় গুজে চলতে থাকে লাগাতার ধর্ষণ।
থানায় অভিযোগ জানালেও এখনও অবধি এই ঘটনায় অ্যারেস্ট হয়নি কেউই। অধরা অভিযুক্তরা। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে ১১ দিন পরে মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে যায় অভিযুক্তরা।
অভিযুক্তের দাবি ফ্রেশ হওয়ার জন্য ঘর থেকে খানিক দূরে গিয়েছিলেন তিনি। সেই সময় হঠাৎই একটি বোলেরো গাড়িতে হাজির হয় ৩ অভিযুক্ত। জোর করে মহিলাকে ওই গাড়িতে তুলে নিয়ে যায়। কিছুদূরে গিয়ে এক জায়গায় গাড়ি দাঁড় করায়। সেখানে আরও ৪ জন গাড়িতে ওঠে। এরপর মহিলাকে গাড়িতে করে পানিয়ালা রোডে নিয়ে যায়। ওখানেই মহিলার ইচ্ছার বিরুদ্ধে জোর করে অভিযুক্তরা দফায় দফায় গণধর্ষণ করে তাঁকে। ১১ দিন পর অচেতন অবস্থায় রাস্তার ধারে মহিলাকে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা বলেই জানা গিয়েছে।
আদালতের নির্দেশে ২ জুন বাগাদ তিরায়া থানায় এফআইআর দায়ের করা হয়। নিপীড়িত মহিলার স্বামীর দায়ের করা অভিযোগ অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২৪ এপ্রিল রাতে, যখন মহিলা মলত্যাগের জন্য তাঁর বাড়ির বাইরে যান। অভিযোগ, তিনজন লোক তাঁকে জোর করে একটি বোলেরো গাড়িতে তুলে নেয়।
মহিলার অভিযোগ, তাঁকে ১১ দিন ধরে আটকে রেখে বারবার নির্যাতন করা হয়। অভিযুক্তরা তাঁর অশ্লীল ভিডিয়ো রেকর্ড করেছিল বলে জানান। মহিলা জানান মুখ খুললে সেগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।
নিপীড়িত মহিলা জানান, “২৪ এপ্রিল রাত ৯টার দিকে আমি আমার বাড়ি থেকে বের হই। তিনজন লোক একটি বোলেরো গাড়িতে করে এসে আমাকে অপহরণ করে। তাঁরা আমাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে আরও চারজন লোক তাঁদের সঙ্গে যোগ দেয়। তারপর পানিয়াল রোডে নিয়ে গিয়ে পালাক্রমে আমাকে ধর্ষণ করে। আমি চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্তদের একজন মুখে কাপড় ঢুকিয়ে দেয়। অন্য দুজন আমার হাত-পা বেঁধে দেয়। ওঁরা আমার মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দিয়েছিল। এই কথা কাউকে জানালে আমাকে মেরে ফেলবে। মামলা দায়েরের পর অভিযুক্তরা আমাকে হুমকি দেয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ৩ লক্ষ টাকা দেওয়ার কথা বলে। আমি যদি তাঁদের প্রস্তাব গ্রহণ না করি তাহলে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে।”
বিস্তারির আসছে…