PM Modi in Bengal: ঝুলি ভরে উপহার আনছেন মোদী! প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের তালিকায় রয়েছে হুগলিও - Bengali News | PM Modi Will Inaugurate 5 Thousand Crore Multiple Development Projects in Bengal - 24 Ghanta Bangla News
Home

PM Modi in Bengal: ঝুলি ভরে উপহার আনছেন মোদী! প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের তালিকায় রয়েছে হুগলিও – Bengali News | PM Modi Will Inaugurate 5 Thousand Crore Multiple Development Projects in Bengal

Spread the love

দুর্গাপুর: ভোটের দামামাটা প্রথমে বাজাবে কে? বাংলার রাজনৈতিক মহলে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাত পেরলেই দুর্গাপুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। ফলত, তৃণমূলের জুলাইয়ের সভার আগে নিজের রাজনৈতিক পদক্ষেপ বিজেপি স্পষ্ট করবে বলেই ধারণা একাংশের। আর শহিদ সভা হবে, তারই পাল্টা উত্তরের জায়গা।

তবে শুধুই রাজনৈতিক কচকচানি নয়। বাংলার জন্য ঝুলি ভরে উপহারও নিয়ে আসছেন মোদী। আগামিকালের সভা থেকে ৫ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও রেল-সহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ১ হাজার ৯৫০ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ হতে চলেছে পেট্রোলিয়াম খাতে। বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পেরও শুক্রে শিলান্যাস করবেন তিনি।

এছাড়াও প্রধানমন্ত্রী উর্জ যোজনার আওতায় দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিলোমিটার প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও, এই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার মধ্যে দিয়ে গিয়েছে, যাতে খরচ পড়েছে বাড়তি ১ হাজার ১৯০ কোটি টাকা। শুক্রে সেই রুটেও প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।

দুর্গাপুর ও রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের জন্য বিশেষ সিস্টেম সংযোজনের প্রকল্পের শিলান্য়াস করবেন মোদী। যার আনুমানিক খরচ প্রায় ১ হাজা ৪৫৭ কোটি টাকা।

এমনকি, রেল উন্নয়ন খাতেও বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস হতে চলেছে আগামিকাল। জানা গিয়েছে, পুরুলিয়া-কোটশিলা ৩৬ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পটির শিলান্যাস করবেন তিনি। যার জন্য ব্যয় প্রায় ৩৯০ কোটি টাকা। এই প্রকল্পটি জামশেদপুর, বোকারো ও ধানবাদের শিল্পাঞ্চলের সঙ্গে রাঁচি ও কলকাতাকে যুক্ত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *