সম্পর্ক ভাঙার খবরই কি তবে সত্যি? বিয়ের মঙ্গলসূত্র বিক্রি করে দিয়েছেন ঐশ্বর্য – Bengali News | Why aishwarya rai bachchan sold her wedding mangalsutra know all details
বেশ কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। কারণ একটাই, জল্পনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে অভিষেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন আলাদা হয়ে যাচ্ছেন। তবে তাঁরা এই প্রসঙ্গে বিন্দুমাত্র মুখ খোলেননি। মাঝখান থেকে একাধিকবার খবরের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে বিভিন্ন সম্পর্কের ফাঁক। কখনও সোশ্যাল মিডিয়ায় আনফলো, কখনও বিয়ের আংটি কোথায়। এবার তেমনই এক খবর চর্চায়। ঐশ্বর্য রাই বচ্চন নিজের বিয়ের মঙ্গলসূত্র বিক্রি করে দিয়েছিলেন। শুনতে অবাক লাগলেও সেটাই সত্যি। ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ের মঙ্গল সূত্রের দাম ছিল ৪৫ লাখ টাকা। এত দামি হার তিনি বিক্রি করে দিলেন? কেবল দাম-ই নয়,পাশাপাশি মঙ্গলসূত্র হল বিয়ের অংশ।
তার সঙ্গে সম্পর্ক জড়িয়ে। তবে কেন তিনি তা বিক্রি করে দিলেন? একবার এই নিয়ে নিজেই মুখ খুলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। জানিয়েছিলেন তাঁর অসুবিধের কথা। এত দামি হার তিনি সব সময় পরে থাকতে পারতেন না। ভয় পেতেন। সেই সূত্রেই তিনি স্থির করেন ওটা ভেঙে কম দামের হালকা একটি মঙ্গলসূত্র বানাবেন। তেমনটাই করেন। এর বাইরে আর কোনও কারণ ছিল না। একই ডিজাইনের, একই দেখতে আরও একটি ছোট হার তিনি বানিয়ে নিয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় সেই নতুন মঙ্গলসূত্রে পরে তাঁর একাধিক ছবি রয়েছে। যা নিয়ে বর্তমানে বহু জল্পনা তুঙ্গে। কখনও তা তাঁর গলায় দেখা যায়, কখনও আবার দেখা যায় না। তবে সেলেবদের ক্ষেত্রে মঙ্গলসূত্র অনেক সময়ই খুলে রাখতে দেখা যায় ফ্যাশনের কথা মাথায় রেখে। তাই এর ভিত্তিতে তাঁদের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করা মোটেও সঠিক নয়। কারণ বচ্চন পরিবার এখনও এই বিষয় কিছুই সামনে আনেনি, বরং তাঁরা বেশ দিব্যি আছেন, সে ছবি একাধিকবার সামনে উঠে আসতে দেখা গিয়েছে।