Fire Broke out in Train: লেলিহান শিখা উঠছে আকাশ পর্যন্ত, লাইনচ্যুত হয়ে বীভৎস আগুন লেগে গেল ট্রেনে – Bengali News | Massive Fire Broke out in a Goods train in Tamil Nadu, 4 Bogies Derailed
তিরুবনন্তপুরম: ভয়ঙ্কর কাণ্ড। ট্রেনে লেগে গেল আগুন। লেলিহান শিখা উঠছে কয়েক ফুট পর্যন্ত। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে।
জানা গিয়েছে, এ দিন সকালে তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনে ভয়াবহ আগুন লাগে। অপরিশোধিত তেল বহনকারী পণ্যবাহী ট্রেনে। আগুন লাগার আগে ট্রেনটি লাইনচ্যুত হয় বলেও খবর। আগুনের লেলিহান শিখা আকাশের কয়েকফুট ওপর পর্যন্ত উঠেছে।
যে ৪টি বগি বা ট্যাংকারে আগুন লেগেছে ইতিমধ্যেই সেগুলিকে আলাদা করা হয়েছে। তৎপরতার সঙ্গে চলছে আগুন নেভানোর কাজ। অগ্নিকাণ্ডের ফলে ওভারহেড বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে রেলের তরফে। চেন্নাই থেকে মাইসোর,বেঙ্গালুরু,কোয়েম্বাতুর গামী বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে ইতিমধ্যেই।
বিস্তারিত আসছে…