Daspur: সকালে বাজারে বেরিয়েছিলেন, জমা জলে ডুবে মৃত্যু হল প্রৌঢ়ের - Bengali News | Daspur An elderly man drowned in frozen water and died. - 24 Ghanta Bangla News
Home

Daspur: সকালে বাজারে বেরিয়েছিলেন, জমা জলে ডুবে মৃত্যু হল প্রৌঢ়ের – Bengali News | Daspur An elderly man drowned in frozen water and died.

Spread the love

জমা জলে ডুবে মৃত্যুImage Credit source: TV9 Bangla

পশ্চিম মেদিনীপুর:  টানা বৃষ্টিতে এমনিতেই পশ্চিমাঞ্চের অবস্থা মারাত্মক, প্লাবন পরিস্থিতি। জমা জলে ডুবে দাসপুরে মৃত এক। রবিবার সকালে মৃতদেহটি উদ্ধার হল বন্যার জল থেকে। শনিবারের সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে রাজনগর গ্রামের বছর ৫৫ ঝড়ু জানা বন্যার জল পেরিয়ে রাজনগর বাজারে এসেছিলেন টাকা তুলতে, সঙ্গে কিছু কেনা কাটাও করেছিলেন।

কিন্তু বেলা বাড়লেও ঘরে ফেরেননি ঝড়ু। দুপুর থেকেই খোঁজ চলছে গ্রামের ওই বাসিন্দার। পাড়া প্রতিবেশীদের পাশাপাশি আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ চলে।
বাড়ি থেকে প্রায় ২০০ থেকে ৩০০ মিটার এই জলে নেমে যাতায়াত করতে হয়। অনেকে মনে করছেন মত্ত অবস্থায় ছিলেন ঝড়ু। কোনওভাবে এই জলে পড়ে যেতে পারেন। এই ভেবেই জলের মধ্যে এই রাতে খোঁজ চলছে ঝড়ু জানার।

অন্যদিকে দাসপুর থানার পুলিশের তরফেও পাশাপাশি এলাকায় খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।আজ সকালেই ঝড়ুর মৃতদেহ উদ্ধার হল বন্যার জল থেকে। পুলিশ মৃতদে উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে।

একে নিম্নচাপের বৃষ্টি, সঙ্গে একাধিক জলাধার থেকে ছাড়া জল, ঘাটাল-সহ মহকুমার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফি বছর বর্ষাকালেই এই পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। বিস্তীর্ণ এলাকা প্লাবিত, পরিস্থিতি এমন, নামল নৌকাও। এবার এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *