TMCP: যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা সেই ছাত্রনেতা সৌভিক রায়ের কাছে গেল চিঠি, দলের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ - Bengali News | Tmcp condolences to student leader souvik roy who was forced to show private part in howrah college - 24 Ghanta Bangla News
Home

TMCP: যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা সেই ছাত্রনেতা সৌভিক রায়ের কাছে গেল চিঠি, দলের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ – Bengali News | Tmcp condolences to student leader souvik roy who was forced to show private part in howrah college

Spread the love

অভিযুক্ত ছাত্রনেতাImage Credit source: TV9 Bangla

কলকাতা:   TV9 বাংলার খবরের জের। নড়েচড়ে বসল শাসকদল।  হাওড়ায় কলেজে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা নেতা সৌভিক রায়কে শোকজ করল দল। ১৩ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন দলের সঙ্গে কোনও যোগাযোগ না রাখার নির্দেশ সৌভিককে। দলীয় কর্মসূচি থেকে দূরে থাকতে হবে তাঁকে। সৌভিকের জবাবে সন্তুষ্ট না হলে কঠোর পদক্ষেপ করা হবে, চিঠিতে তেমনটাই উল্লেখ করা হয়েছে।

কসবাকাণ্ডে যখন উত্তাল রাজ্য-রাজনীতি, ঠিক সে সময়েই সামনে আসে হাওড়ার ব্যাঁটরার নরসিংহ কলেজের ইউনিয়ন রুমের একটি ভিডিয়ো। দেখা যাচ্ছে, এক ছাত্রনেতা নবাগত ছাত্রদের প্যান্টের চেন, প্যান্ট খুলিয়ে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করতেন। অভিযুক্ত ছাত্রনেতা হলেন নরসিংহ কলেজে প্রাক্তনী টিএমসিপি রাজ্য সহ সভাপতি সৌভিক রায়। অভিযোগ, জোর করে প্যান্ট খুলে তাঁদের যৌনাঙ্গ দেখে বিকৃত সুখ পেতেন সৌভিক রায়।

TV9 বাংলায় ফোনে এক অভিযোগকারী ছাত্র বলেন, “প্রথমে রুমে আসতে বলা হত। আমি বিকম ইভিনিং কলেজ। রাত ৮টার পর সবাই যখন বেরিয়ে যেত, তখন ইউনিয়ন রুমে থাকতে বলা হত। আমি আর আমার কয়েকজন বন্ধুকে বলছিল,চেন খুলে প্যান্ট খুলতে বলত, যৌনাঙ্গ দেখত, ভিডিয়ো করাত, ছ্যাঁকা দেওয়া, প্যান্টে জল ফেলে দেওয়া। প্রতিবছর কোনও না কোনও ছেলেকে ধরে করত। আমরা এটা নিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে জানিয়ে ছিলাম। কয়েকজন দাদার সাহায্যে জানাই।”

সে সময়েই যোগাযোগ করা হয়েছিল, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। সেই সময়েই তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা আশ্বাস দিয়েছিলেন। এরপরই পদক্ষেপ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *