Rain in Bengal: চাপ বাড়াচ্ছে নিম্নচাপ! ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হলেও খানিক আশার কথা শোনাচ্ছে হাওয়া অফিস - Bengali News | Heavy rain in which districts, what will Kolkata be like, what does the Meteorological Department saying - 24 Ghanta Bangla News
Home

Rain in Bengal: চাপ বাড়াচ্ছে নিম্নচাপ! ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হলেও খানিক আশার কথা শোনাচ্ছে হাওয়া অফিস – Bengali News | Heavy rain in which districts, what will Kolkata be like, what does the Meteorological Department saying

Spread the love

কলকাতা: মঙ্গলবারের পর বুধবারও নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টি। ভিজবে কমবেশি প্রায় সব জেলাই। প্রবল বর্ষণ চলছে কলকাতাতে। সোমবার মধ্যরাত ২ টো থেকে মঙ্গলবার দুপুর ৩টে পর্যন্ত শুধু মানিকতলায় বৃষ্টি হয়েছে ১০২ মিলিমিটার। অন্যদিকে কালীঘাটে ৬৮.১০ মিলিমিটার। প্রবল বৃষ্টি চলছে পশ্চিমের জেলাগুলিতে। জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। সে কারণেই জুনের পর জুলাইয়েও প্লাবনের জোর আশঙ্কা থেকেই যাচ্ছে। সঙ্গে মৌসুমী অক্ষরেখা তো পুরোদমে সক্রিয় রয়েইছে। 

কিছুদিন আগেও নিম্নচাপের করাল গ্রাসে ঢুকে পড়েছিল বাংলা। কলকাতা-পার্শ্ববর্তী জেলাগুলি তো বটেই পশ্চিমের জেলাগুলিতেও প্রবল বর্ষণের ছবি দেখা গিয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হতেই জল ছাড়া নিয়ে রাজ্য-ডিভিসির চেনা টানাপোড়েনটাও শুরু হয়ে গিয়েছিল। এদিকে আবহাওয়া দফতর বলছে পশ্চিমাঞ্চলের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে বুধবার। সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। 

টানা বর্ষণে শিলাবতী, কংসাবতীতে জলস্তর আরও বাড়তে পারে। ঝাড়খণ্ডেও ভারী বর্ষণের আশঙ্কা। ফলে ডিভিসি যে জল ছাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না বলেই মনে করা হচ্ছে। ডিভিসির জলে বিপদ বাড়তে পারে হাওড়া, হুগলিতে। চিন্তা বাড়লেও খানিক আশার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর। আলিপুরের কর্তারা বলছেন বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে হলেও আবহাওয়ার বেশ খানিকটা উন্নতি হতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *