Basirhat: দিনের পর দিন বউমাকে লাগাতর ধর্ষণের অভিযোগ, সব জেনেও চুপ ছিলেন স্বামী…থানায় নির্যাতিতা যেতেই পুলিশ যা করল… – Bengali News | Basirhat police arrest man and his son for allegedly physical assault wife
উত্তর ২৪ পরগনা: বউমা দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। শ্বশুর গ্রেফতার। স্বামী সব জেনেও প্রতিবাদ না করে উল্টে স্ত্রীকে মারধোর করার অভিযোগে তাঁকেও গ্রেফতার করল পুলিস। উত্তর ২৪ মাটিয়ার স্বরূপনগর বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অশোকনগরে গুমা এলাকার এক যুবতীর সঙ্গে বছর পাঁচেক আগে বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকার বাসিন্দা অভিযুক্ত যুবকের । বিয়ের পর তাদের সংসার ভালই কাটছিল তাদের একটা চার বছরের ছেলেও আছে। কিন্তু অভিযোগ, বাদ সাধে শ্বশুর।
নির্যাতিতার বয়ান অনুযায়ী, মাস দুয়েক আগে পুত্রবধূর উপর কুনজর পড়ে শ্বশুরের। অভিযোগ, ফাঁকা বাড়িতে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন শ্বশুর। এই ব্যাপারে নির্যাতিতা তাঁর স্বামীকে সব কথা খুলে বলেন, কিন্তু স্বামী তাঁর কথায় বিশ্বাস না করে উল্টে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এরপরও তাঁর শ্বশুর আরও অত্যাচার বাড়িয়ে দেন বলে অভিযোগ। লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ।
এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে শনিবার মাটিয়া থানায় থানার দারস্থ হন নির্যাতিতা। শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। আর নির্যাতিতার স্বামী যেহেতু তাঁর কথায় কর্ণপাত করেননি, তাই তাঁকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত বাবা ও ছেলেকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করানো হয়।
</a