রাম হওয়ার জন্য কত টাকা পেলেন রণবীর, রাবণ যশের পকেটেই বা কত ঢুকল? - Bengali News | Ranbir Kapoor is reportedly being paid 75 crore for each part of the three part RamayanaB - 24 Ghanta Bangla News
Home

রাম হওয়ার জন্য কত টাকা পেলেন রণবীর, রাবণ যশের পকেটেই বা কত ঢুকল? – Bengali News | Ranbir Kapoor is reportedly being paid 75 crore for each part of the three part RamayanaB

Spread the love

৩ জুলাই মুক্তি পেল ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক। এটা টিজার বা ট্রেলার নয়। তবে প্রথম ঝলক দেখেই দর্শকদের একটা বড় অংশ ঠিক করে নিয়েছেন, দিওয়ালিতে এই ছবির জন্য টিকিট কাটবেন তাঁরা। প্রথম ঝলকে রণবীর কাপুরকে দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। এখন প্রশ্ন হলো, রণবীরের জীবনের এই মোড় ঘোরানো ছবির জন্য কত দর হাঁকিয়েছেন অভিনেতা? ছবির প্রযোজক নমিত মালহোত্রা এই ব্যাপারে কিছু ঘোষণা করেননি।

তবে বলিউডে আগের বছর থেকে চর্চা, ছবিটার প্রথম অংশের জন্য রণবীর কাপুর নিচ্ছেন ৭৫ কোটি টাকা। যেহেতু ছবিটা তিনটে অংশে ভাবা হচ্ছে, তাই রণবীর এই ফ্রাঞ্চাইজির জন্য পকেটে ভরতে পারেন ২২৫ কোটি টাকা, তেমনই হিসাব ঘুরছে বলিউডে। এই পারিশ্রমিক কি বলিউডের ছবিতে কাজ করার নিরিখে সর্বোচ্চ? সেটা এখনই বলা মুশকিল। তবে রণবীর প্রায় টক্কর নিয়ে ফেলেছেন কিং খানের সঙ্গে সেই চিত্র স্পষ্ট। এদিকে রাম এত টাকা পেলেও, ছবির সীতা সাই পল্লবী নাকি দশ কোটি টাকা অবধি হাঁকতে পারেননি প্রথম অংশের জন্য।

ছবিতে রাবণের চরিত্রে দক্ষিণী ছবির সুপারস্টার যশ। যশ ভালো পরিমাণ টাকা পকেটে পুরতে পেরেছেন এই ছবির জন্য, তেমনই খবর ছড়িয়ে পড়েছে বলিউডে। তিনি নাকি একটা অংশের জন্য ৫০ কোটি টাকা নিচ্ছেন। সেই হিসাবে প্রায় ১৫০ কোটি টাকার পারিশ্রমিক পাবেন যশও। বলিউডের তিন খান বা অক্ষয় কুমার-অজয় দেবগণের পর এমন পারিশ্রমিক পেয়ে রণবীর কাপুর যে এক নম্বর জায়গায় চলে এলেন ব্র্য়ান্ড হিসাবে, সেই চিত্র স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *