Metro Service: চালু হতে না হতেই মেট্রোয় মরণঝাঁপ! ফের বন্ধ মেট্রো পরিষেবা - Bengali News | One Passenger Jumps in Metro Line in Belgachia, Metro Service Disrupted again - 24 Ghanta Bangla News
Home

Metro Service: চালু হতে না হতেই মেট্রোয় মরণঝাঁপ! ফের বন্ধ মেট্রো পরিষেবা – Bengali News | One Passenger Jumps in Metro Line in Belgachia, Metro Service Disrupted again

কলকাতা: চালু হতে না হতেই ফের বিপর্যস্ত মেট্রো পরিষেবা। এবার মেট্রোয় মরণঝাঁপ। বেলগাছিয়া মেট্রো স্টেশনে আপ লাইনে এক ব্যক্তি ঝাঁপ দিয়েছেন। এর জেরে ফের ব্যহত মেট্রো পরিষেবা।

সকাল থেকেই বিপর্যয় ছিল মেট্রো পরিষেবা। বৃষ্টির জল ঢুকে যায় চাঁদনি চক থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে যাওয়ায় দুই ঘণ্টা মেট্রোর পরিষেবা বন্ধ ছিল এই স্টেশনগুলিতে। সকাল ১১টা নাগাদ স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। তার কয়েক মিনিটের মধ্যেই ফের বিপত্তি।

জানা গিয়েছে, সকাল ১১টা ২০ মিনিট নাগাদ এক ব্যক্তি বেলগাছিয়া মেট্রো স্টেশনে আপ লাইনে ঝাঁপ দেন। এর জেরে শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপাতত বন্ধ মেট্রো পরিষেবা। বর্তমানে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *