Kasba Law College Crime: ‘আমি আইনি লড়াই লড়ব না’, পরিষ্কার জানালেন ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তের বাবা – Bengali News | Kasba Law College Crime: Accused Father give reaction on Kasba Law College Crime
অভিযুক্ত তৃণমূলের ছাত্রের বাবা পরিষ্কার জানিয়েছেন, যদি ছেলে দোষী হয়, তাহলে শাস্তি হোক। তিনি বলেন, “ও যখন ওই কলেজে পড়ত আমি একবারই গিয়েছিলাম। সেটাও ভর্তির সময় একবারই। গ্রুপ পলিটিক্স হয়। এখান থেকে পাশ করার পর ছেলে কোর্টে প্র্যাকটিস করাও শুরু করে দেয়।” তাঁর দাবি, কলেজের অনুষ্ঠানে ওকে আমন্ত্রণ জানাত। নিজেদের গ্রুপের রেষারেষি। এখানে সবাই আইনজীবী ভাবে নিজেকে।
এ দিন, বারবার তিনি জোড় দিয়েছেন গ্রুপবাজির উপর। অভিযুক্তের বাবার বক্তব্য, তাঁর আস্থা রয়েছে দেশের বিচার ব্যবস্থার উপর। তিনি বলেন, “বিচার ব্য়বস্থার উপর আমার আস্থা আছে। তদন্ত চলছে। এখানে আমি কিছু বলব না।” তিনি আরও বলেন, “ছেলে তো ৫-৬ বছর ধরে আসে না। আমার সঙ্গে কোনও যোগাযোগ নেই সেই অর্থে। আমি আমার সার্মথ্য অনুযায়ী পড়াশোনা শিখিয়েছি। আমার অবস্থা…দিন আনি দিন খাই।” তাঁর বক্তব্য, “কী ঘটেছে আমি তো জানি না। আর আমি আইনি লড়াই লড়ব না। আমার সেই সামর্থ্য নেই। আমার দায়িত্ব আমি পালন করেছি। এখন চল্লিশ বছর বয়সে দাঁড়িয়ে যদি কেউ ফেঁসে যায়…কী বলব।”
