Kasba College Case: 'অভিযোগকারিণীর ট্রমা ভয়ঙ্কর', কথা বলার পর জানালেন লীনা গঙ্গোপাধ্য়ায় - Bengali News | Kasba case: women commission wants councelling of the student - 24 Ghanta Bangla News
Home

Kasba College Case: ‘অভিযোগকারিণীর ট্রমা ভয়ঙ্কর’, কথা বলার পর জানালেন লীনা গঙ্গোপাধ্য়ায় – Bengali News | Kasba case: women commission wants councelling of the student

Spread the love

কলকাতা: কসবার আইন কলেজের ছাত্রী তাঁর করা এফআইআরে যে অভিযোগ জানিয়েছেন, তা শিউরে ওঠার মতো। তিনি বিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাঁকে ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ। এবার তাঁর সঙ্গে কথা বললেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ভয়ঙ্কর ট্রমার মধ্যে আছেন অভিযোগকারিণী।

লীনা গঙ্গোপাধ্যায় বলেন, “ইতিমধ্যেই আমি নিজে অভিযোগকারিণীর সঙ্গে কথা বলেছি। পুলিশের সঙ্গেও কথা হয়েছে। পুলিশ এখনও ঠিক ঠাক পথে চলছে। তবে চার্জশিট পেশের পর রিপোর্ট চাওয়া হয়েছে।” একইসঙ্গে তিনি জানান, নির্যাতিতা ট্রমার মধ্যে আছে, সেটা কাটানোর জন্য কাউন্সেলিং করানোর ব‍্যবস্থা করতে বলা হয়েছে কমিশনের তরফ থেকে। পুলিশকে অভিযোগকারিণীর নিরাপত্তা দিতেও বলা হয়েছে।

নির্যাতিতা তাঁর অভিযোগে জানিয়েছেন, কলেজের ইউনিয়ন রুমে ঢুকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শুরু করেছিলেন অভিযুক্ত। নিজের ক্ষমতার কথাও বলতে শুরু করেছিলেন। শুধু তাই নয় বিয়ের প্রস্তাবও দেন। আর তাতে রাজি না হতেই বিপত্তি!

পরিস্থিতি এমন হয় যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ছাত্রীর। এরপর তাকে ইনহেলার এনে দেওয়া হয়। সে সুস্থ হওয়ার পর মেন গেটে তালা লাগিয়ে গার্ড রুমে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর। গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *