Adani in Rath Yatra: রথে বিনামূল্যেই পেট ভরাচ্ছে আদানি! শুধু জনসেবা নয়, তারা ভাবছে প্রকৃতির কথাও - Bengali News | After Maha Kumbh Mela, Adani Offers Seva During Puri Rath Yatra - 24 Ghanta Bangla News
Home

Adani in Rath Yatra: রথে বিনামূল্যেই পেট ভরাচ্ছে আদানি! শুধু জনসেবা নয়, তারা ভাবছে প্রকৃতির কথাও – Bengali News | After Maha Kumbh Mela, Adani Offers Seva During Puri Rath Yatra

নয়াদিল্লি: কুম্ভ পেরিয়ে রথ। সাধারণের পাশে আদানি। দিন পেরলেই রথযাত্রা। যা ঘিরে সেজে উঠেছে পুরী তথা গোটা ওড়িশা। আর সেই উৎসব মুখর চারধামের এক ধামে গিয়ে সেবা কাজে নিযুক্ত হল আদানি গোষ্ঠী।

পিটিআই সূত্রে খবর, পুরীতে আগত পুণ্যার্থীদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা করেছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। ২৬ জুন থেকে জুলাই মাসের ৮ তারিখ পর্যন্ত চলবে সেই পরিষেবা কাজ। সংস্থা সূত্রে খবর, সেবাই সাধনা, গৌতম আদানির এই আদর্শকে ভিত্তি করেই জনসেবায় নেমেছে তারা।

এর আগে কুম্ভ মেলাতেও নানা জনসেবা কাজে দেখা গিয়েছিল আদানির সংস্থাকে। এই বছরই প্রায় ৪০ লক্ষ মানুষের পেট ভরিয়েছে তারা। জোগান দিয়েছে বিনামূল্যে খাদ্য-পানীয়র। পুরীতে তৈরি হওয়া ক্যাম্পগুলিতেও আগত পুণ্যার্থীদের জন্য এরকম ভাবেই খাদ্য-পানীয়র ব্যবস্থা করেছে আদানিরা। তবে জনসেবা করেই যে তারা ক্ষান্ত থেকেছে, এমনটা কিন্তু মোটেই নয়। সংস্থা তরফে জানা গিয়েছে, এই রথযাত্রা আবহে প্রচুর পুণ্যার্থী যাবেন সেখানে। যার জেরে বাড়ছে সমুদ্রতট নোংরা হওয়ার সম্ভবনা। তাই শুধু জনসেবা করেই কাজ শেষ এমনটা নয়। প্রয়োজন প্রকৃতির সেবাও। কারণ, প্রকৃতি থাকলে তো মানুষ থাকবে।

ইতিমধ্যে পুরীর উপকূলে লাইফগার্ড মহাসংঘ নামে একটি পরিষেবা শুরু করেছে আদানি ফাউন্ডেশন। প্রতিনিধিদের পাঠিয়ে উপকূল পরিষ্কার করানোর মতো কাজ করছে তারা। এছাড়াও, ভিড়ের ঠেলায় কেউ যেন বিপদে না পরে সেই বিষয়েও নজর রাখছে তারা। আর আদানিদের সেবা কাজে তাদের পাশে দাঁড়িয়েছে ইসকন। হাতে হাত মিলিয়ে কাজ করছে তারা।

উল্লেখ্য, মহাকুম্ভের সময়েও আদানিদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল ইসকনের প্রতিনিধিদের। সেই সময় ৪৫ দিন ব্যাপী মেলায় ইসকন ও গীতা প্রেসের সঙ্গে যৌথ উদ্যোগে নানা জনসেবা কাজে নেমেছিল আদানি গোষ্ঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *