Abhijit Gangopadhyay: কলকাতায় আর হল না, মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডাক্তাররা কী জানিয়ে দিলেন? - Bengali News | Abhijit gangopadhyay in critical condition, being taken to Delhi by air ambulance - 24 Ghanta Bangla News
Home

Abhijit Gangopadhyay: কলকাতায় আর হল না, মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডাক্তাররা কী জানিয়ে দিলেন? – Bengali News | Abhijit gangopadhyay in critical condition, being taken to Delhi by air ambulance

Spread the love

এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতেImage Credit source: TV9 Bangla

কলকাতা: জটিল শারীরিক অবস্থা। আপাতত উন্নতির কোনও খবর নেই। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এইমসে। কেন্দ্রের তরফ থেকে ঠিক করে দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে, সঙ্গে থাকছে মেডিক্যাল টিম। হাসপাতাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত অ্যাম্বুল্যান্সেও থাকছে মেডিক্যাল টিম।

তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। হাসপাতালে যখন ভর্তি হন, তখন তাঁর বমিও হচ্ছিল। সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্ন্যাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করেন চিকিৎসকেরা। চিকিৎসকরা জানাচ্ছেন, চারদিন পর‌ও বেসরকারি হাসপাতালের আইসিইউ’য়ে মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমে রয়েছেন সাংসদ।

প্রবল শ্বাসকষ্টজনিত কারণে রাতে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে ছিলেন সাংসদ। বুধবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে সাংসদের শারীরিক সমস্যার দিকগুলি তুলে ধরেন চিকিৎসকরা।  পেটের সিটি স্ক্যানের রিপোর্ট ঘিরে আলোচনা হয়।

বিজেপি সাংসদের শারীরিক অবস্থার খোঁজ রাখেন দিল্লির নেতৃত্ব। পরিবার এবং বিজেপি নেতৃত্বের ইচ্ছাকে মান্যতা দিয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *