ন্যাড়া মাথায় ফেসবুকে ছবি পোস্ট দেবলীনার, কী কারণে জানুন - 24 Ghanta Bangla News
Home

ন্যাড়া মাথায় ফেসবুকে ছবি পোস্ট দেবলীনার, কী কারণে জানুন

Spread the love

ন্যাড়া মাথায় ফেসবুকে ছবি পোস্ট দেবলীনার, কী কারণে জানুন

ফেসবুকে ভেসে উঠল দেবলীনা দত্তর ন্যাড়া মাথার ছবি। তিনি হঠাত্‍ ন্যাড়া হয়ে গিয়েছেন বিষয়টা একদমই সেরকম নয়। বরং ‘ডান্স বাংলা ডান্স’-এর একটা বিশেষ এপিসোডে দেখা যাবে অভিনেত্রীকে। চণ্ডালিকা হচ্ছে এই নাচের মঞ্চে। সেখানে আনন্দর ভূমিকায় দেখা যাবে দেবলীনাকে। তাই এই লুক তৈরি করা হয়েছে। দেবলীনাকে এমন লুকে দেখে চমকে গিয়েছেন তাঁর অনুরাগীরা। এই নন-ফিকশনে প্রতিযোগীদের সঙ্গে একজন তারকাকে জুড়ে দেওয়া হয় অনেক সময়ে। দু’ জনে মিলে পারফর্ম করেন তাঁরা। এবারও তেমনই ঘটেছে। আনন্দ যেমন দেবলীনা, তেমন প্রকৃতির চরিত্রে দেখা যাবে এক প্রতিযোগীকে।

এর মধ্যে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে একটি এপিসোডে। সাহেব ভট্টাচার্য, বিশ্বনাথ বসুর মতো নামী শিল্পীদেরও দেখা গিয়েছে এই নাচের নন-ফিকশনে। টলিপাড়ার নামী মুখেরা যেসব নাচ করছেন এই নন-ফিকশনে, তা আলাদা করে দর্শকদের ভালো লাগছে। এবার নাচের শোয়ে মহাগুরু মিঠুন  চক্রবর্তী রয়েছেন। বিচারকের আসনে দেখা যাচ্ছে যীশু সেনগুপ্ত, অঙ্কুশ, শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর কৌশানী মুখোপাধ্যায়কে। অনেক সময়ে শুভশ্রী-অঙ্কুশ জুটি কোনও নাচ করছেন। আবার যীশুর সঙ্গে জুটি বেঁধে নাচছেন শুভশ্রী। অঙ্কুশ-শুভশ্রী জুটির নাচও দেখা গিয়েছে।

window.onload = function() {
window._taboola = window._taboola || [];

var isMobile = is_mobile(); // Assign function return value to a variable
console.log(“isMobile:”, isMobile); // Debugging output

if (!isMobile) {
console.log(“Loading desktop ads”);
_taboola.push({
mode: ‘organic-thumbnails-mid-personalisation-desk-new’,
container: ‘taboola-mid-article-personalisation’,
placement: ‘Mid Article Personalisation’,
target_type: ‘mix’
});
} else {
console.log(“Loading mobile ads”);
_taboola.push({
mode: ‘organic-thumbnails-mid-personalisation-mob-new’,
container: ‘taboola-mid-article-personalisation’,
placement: ‘Mid Article Personalisation’,
target_type: ‘mix’
});
}
};

লক্ষণীয় দেবলীনা দত্ত ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ। বেশ কিছু সুপারহিট ধারাবাহিকে তিনি কাজ করলেও, এই মুহূর্তে কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাঁকে। অভিনেত্রীর অনুরাগীরা অনেক সময়ে তাঁকে ধারাবাহিকে দেখার জন্য় অনুরোধ করেন। সেই আশা পূরণ না হলেও, এটা দুধের স্বাদ ঘোলে মেটার মতো অবস্থা। অন্তত নন-ফিকশনে অভিনেত্রীর পারফরম্যান্স দেখা যাবে এবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *