Murshidabad: ৫ দিন ধরে নিখোঁজ, কবর থেকে উদ্ধার হল রাহিদুল - Bengali News | Murshidabad: One person in Murshidabad was died West bengal - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: ৫ দিন ধরে নিখোঁজ, কবর থেকে উদ্ধার হল রাহিদুল – Bengali News | Murshidabad: One person in Murshidabad was died West bengal

Spread the love

মুর্শিদাবাদ থেকে উদ্ধার দেহImage Credit source: Tv9 Bangla

মুর্শিদাবাদ: প্রায় পাঁচ দিন ধরে নিখোঁজ। পরিবারের লোকজন কোনও খোঁজ খবর পাচ্ছিলেন না। প্রতিবেশী থেকে বন্ধু-বান্ধব সকলের কাছেই খোঁজ নিয়েছেন। শেষে বাধ্য হয়ে থানা পুলিশ করল পরিবার। তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠার জোগাড়। কবর থেকে তোলা হল দেহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার রাধাপাড়া গ্রামের।

মৃতের নাম রাহিদুল ইসলাম (৩৫)। পেশায় তিনি আনাজ ব্যবসায়ী। গত ১৯শে জুন রাত থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। এ নিয়ে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাহিদুলের দাদা কবিরুল ইসলাম। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। সোমবার রাতের এই ঘটনায় জিগর শেখ ও আফসার শেখকে গ্রেফতার করা হয়।

পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে জানা যায়, ১৯শে জুন রাতেই শ্বাসরোধ করে ধারাল অস্ত্র দিয়ে খুন করে ঝিকরা গ্রামে কবর দিয়ে দেহ পুঁতে দেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, জিগরের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন রাহিদুল শেখ। আর তার জেরেই এই খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান।

এই ঘটনায় অভিযুক্তদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। আদালত সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এরপর অভিযুক্তদের মঙ্গলবার নিয়ে আসা হয় ঘটনাস্থলে। সেখানে নিয়ে এসে কবর থেকে দেহ তোলা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। এলাকায় কড়া পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়েই দেহ তুলে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃতের স্ত্রী বলেন, “রাতে বাড়ি থেকে ফোন করে কেউ ডাকে। কিন্তু কে ডেকেছে বলতে পারব না। আমার স্বামীর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *