Howrah: বিহারের যুবককে অপহরণ, পুলিশের জালে পুলিশেরই খোচর - Bengali News | Howrah Bihar youth kidnapped, police informer accomplice in police net - 24 Ghanta Bangla News
Home

Howrah: বিহারের যুবককে অপহরণ, পুলিশের জালে পুলিশেরই খোচর – Bengali News | Howrah Bihar youth kidnapped, police informer accomplice in police net

Spread the love

অপহরণ মামলায় জালে পুলিশের খোচরImage Credit source: TV9 Bangla

হাওড়া:  এক যুবককে অপহরণের ঘটনা গোলাবাড়ি থানার পুলিশের জালে কলকাতা পুলিশের এক ইনফর্মার-সহ আরও তিনজন। উদ্ধার করা হয়েছে ওই যুবক। অপহৃত যুবক বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা বছর ছাব্বিশের অমৃত রাজ। অভিযোগ, তাঁকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল কোলকাতা একটি লজে। এক লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। কিন্তু গোলাবাড়ি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হয় অমৃতকে।

গ্রেফতার হয় বিমলেশ কুমার,মঞ্জুর এম,জইরুল রহমত ও দীপজয় বন্দ্যোপাধ্যায় নামে চার জন। তাদের মধ্যে দীপজয় তদন্তকারীদের জানিয়েছেন, তিনি কলকাতা পুলিশের ইনফরমার ও অস্থায়ী গাড়ি চালকের কাজ করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বিহারে একটি অনলাইন জিনিসপত্র কেনাবেচার ফ্র্যাঞ্চাইজি রয়েছে অমৃত রাজ্যের।তাঁর দাদার পরিচিত বিমলেশ কুমার। সে অমৃতকে ডেকে পাঠায় একজন বড় ইনভেস্টরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে বলে।

গত রবিবার দুজন পরিচিতকে সঙ্গে নিয়ে অমৃত হাওড়ায় আসেন। গোলাবাড়ি থানার অন্তর্গত একটি হোটেলে ওঠেন। সোমবার বিমলেশ তাঁকে নিয়ে কলকাতায় যান। বারে মদ খাইয়ে নিয়ে যান কলকাতার একটি লজে। যেটা ঠিক করে দিয়েছিল দীপজয়।সেখানে আটকে রেখে মারধর করা হয় অমৃতকে। এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন করানো হয়। ইতিমধ্যে অমৃতের বন্ধুরা দীর্ঘক্ষণ যোগাযোগ করতে না পেরে গোলবাড়ি থানায় জানায় বিষয়টি। এরপর পুলিশের তৎপরতায় ভোররাতে উদ্ধার হয় অমৃত। গ্রেফতার করা হয় চার জনকে।

মঙ্গলবার ধৃতদের হাওড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিচ্ছে পুলিশ।ধৃতেরা আরো কয়েকটি অপরাধমূলক কাজের সাথে যুক্ত বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *