বিধানসভায় মাথা ঘুরে পড়ে গেলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী - 24 Ghanta Bangla News
Home

বিধানসভায় মাথা ঘুরে পড়ে গেলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী

Spread the love

বিধানসভা কক্ষে প্রবেশের ঠিক আগে অসুস্থ হয়ে পড়লেন বিজেপি বিধায়ক তথা কথাশিল্পী মনোরঞ্জন ব্যাপারী। সোমবার বিধানসভার লবিতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। এর পর সেখানে থাকা অন্য বিধায়করা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু জ্ঞান ফেরেনি মনোরঞ্জনবাবুর। এর পর দ্রুত তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, সোমবার সকালে বিধানসভার অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে লবি দিয়ে হেঁটে বিধানসভা কক্ষের দিকে যাচ্ছিলেন মনোরঞ্জনবাবু। তখনই হঠাৎ ভারসাম্য হারিয়ে কিছু একটা ধরার চেষ্টা করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটা ধরতে পারেননি তিনি। এর পরই লবির ওপর সজোরে পড়ে যান বিধায়ক। সামনেই ছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। তিনি ছুটে গিয়ে মনোরঞ্জনবাবুর জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন। চোখে মুখে জল দিতে থাকেন তিনি। ছুটে আসেন কুলটির বিজেপি বিধায়ক চিকিৎসক অয়জ পোদ্দার ও তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল। খবর দেওয়া হয় বিধানসভায় প্রাথমিক চিকিৎসার দায়িত্বে থাকা কর্মীদের। তাঁরা এসে মনোরঞ্জনবাবুকে অ্যাম্বুল্যান্সে তুলে SSKMএ নিয়ে যান। জানা গিয়েছে, মনোরঞ্জনবাবুর রক্তচাপ ও সুগার দুইই বেশি ছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *