মালদায় ৬২৯ বছরের পুরনো রথের মেলা বন্ধ করে দিল মমতার পুলিশ - 24 Ghanta Bangla News
Home

মালদায় ৬২৯ বছরের পুরনো রথের মেলা বন্ধ করে দিল মমতার পুলিশ

Spread the love

মালদায় ৬২৯ বছরের পুরনো রথের মেলাকে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মালদার কালিয়াচকের জালালপুর মন মহাপ্রভূ মন্দির সংলগ্ন রথের মেলার অনুমতি দিতে অস্বীকার করেছে কালিয়াচক থানা। উদ্যোক্তাদের দাবি, আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে মেলার অনুমতি দেয়নি প্রশাসন। মেলার অনুমতি চেয়ে জেলাশাসক এমনকী আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও নিচ্ছেন উদ্যোক্তারা।

কালিয়াচকের জালালপুরের মন মহাপ্রভূ মন্দিরের রথের মেলা এবার ৬২৯ বছরে পদার্পণ করবে। প্রতি বছর রথের দিন সেখানে রথ টানার পর মেলা শুরু হয়। দোকান পাট, নানা রকম রাইডকে কেন্দ্র কের দিন সাতেক জমজমাট থাকে মেলা। প্রতি বছরই নিয়ম করে পুলিশের অনুমতি নিয়ে থাকেন উদ্যোক্তারা। এবারও রথযাত্রা ও মেলা আয়োজনের অনুমতি চেয়ে পুলিশকে দেওয়া হয় চিঠি। অভিযোগ, জবাবে রথযাত্রা পালনের অনুমতি দিলেও এবার মেলার অনুমতি দিতে অস্বীকার করেছে পুলিশ। উদ্যোক্তাদের জানানো হয়েছে, রথের মেলা উপলক্ষ্যে এলাকায় অসামাজিক কাজ কর্ম বাড়ে। এমনকী মেলায় খুনের ঘটনাও ঘটেছে। তাই আইন শৃঙ্খলার স্বার্থে এবার মেলার অনুমতি দিতে পারবে না পুলিশ।

পুলিশের এই জবাবে আকাশ থেকে পড়েছেন উদ্যোক্তারা। তাঁদের অভিযোগ, শত শত বছরের মেলার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে পুলিশ। পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। তারা সেই কাজে ব্যর্থ হলে কী ভাবে মেলাকে সেজন্য দায়ী করা যেতে পারে। হাসতাপাতালেও তো প্রতারণা হয়, তাহলে কি হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে?

এর উদ্যোক্তা জানিয়েছেন, এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে মেলায় অংশগ্রহণ করে মানুষ। এলাকার অর্থনীতির একাংশ এই মেলার ওপর নির্ভরশীল। তাই আমরা মেলা আয়োজনের অনুমতি চাইতে জেলাশাসকের কাছে যাব। তিনি অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হব আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *