'আমার হাসির কলরবে…' সঙ্গীত দিবসে মুখ্য়মন্ত্রীর গান, কথা ও সুরে মমতা, গাইলেন কে? - 24 Ghanta Bangla News
Home

‘আমার হাসির কলরবে…’ সঙ্গীত দিবসে মুখ্য়মন্ত্রীর গান, কথা ও সুরে মমতা, গাইলেন কে?

Spread the love

বাংলার মুখ্য়মন্ত্রী একদিকে যেমন রাজনীতিবিদ তেমনি তিনি গান লেখেন, সুরও দেন। কবিতা লেখেন, কবিতা পাঠ করেন। সঙ্গীতের প্রতি তাঁর বরাবরের টান। এমনকী পিয়ানো-ও বাজান তিনি।

আর এবার শনিবার সঙ্গীত দিবসের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই শুভেচ্ছা বার্তায় তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে সঙ্গীতের নানা দিককে তুলে ধরা হয়েছে। সেই ভিডিয়োতে একদিকে যেমন রয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পিয়ানো বাজানোর কিছু মুহূর্ত তেমনি সেখানে রয়েছে একদিকে বাউল গান আর অপরদিকে ছৌনাচের কিছু অংশ।

‘আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত ভালোবাসি। আমার হাসির কলরবে বাজে ঐক্যের তান, আমার কার্যধারায় বাজে দোলার গান।’ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথা ও সুরে তৈরি করা এই গানও রয়েছে সেই ভিডিয়োতে।

সঙ্গীত দিবসের শুভেচ্ছা জানাতে এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, সঙ্গীত দিবস উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুরের মূর্ছনায় প্রাণবন্ত হোক সকলের হৃদয়। সঙ্গীত শিল্পী জিৎ-এর কণ্ঠে, আমার কথা ও সুরে ‘সঙ্গীত দিবসের গান’।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথায় ও সুরে গান রয়েছে এই ভিডিয়োতে। সেখানে বাংলার বিভিন্ন লোকশিল্পীদের তুলে ধরা হয়েছে ভিডিয়োর মাধ্য়মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *