কলকাতার নাকের ডগায় গ্রেফতার ভুয়ো পুলিশ সুপার, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

কলকাতার নাকের ডগায় গ্রেফতার ভুয়ো পুলিশ সুপার, বাংলার মুখ

Spread the love

কলকাতার নাকের ডগায় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক বলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। প্রতারণার অভিযোগে গ্রেফতার এক চাকরিচ্যুত হোমগার্ড। অভিযুক্ত সুস্মিত সেনের ভাড়াবাড়িতে হানা দিয়ে নগদ ছাড়াও পুলিশের পোশাক, একাধিক দামি মোবাইল ফোন উদ্ধার করেছে গড়ফা থানা। এই চক্রে আর কারা যুক্ত তা জানতে ধৃতকে জেরা করছেন পুলিশ আধিকারিকরা।

জানা গিয়েছে, আমডাঙা থানায় রণজয় চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ জমা পড়ে। নিজেকে পুলিশ সুপার পরিচয় দিয়ে চাকরির পাইয়ে দেওয়ার নামে এক যুবকের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। চাকরি না পেয়ে থানার দ্বারস্থ হন ওই যুবক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্তের আসল নাম সুস্মিত সেন। সে রাজ্য হোমগার্ডে চাকরি করত। কিছুদিন আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার চাকরি চলে যায়। এর পর নিজেকে পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণার কারবারে নামে সে।

গড়ফার যে বাড়িতে সুস্মিত সেন ভাড়া থাকতেন সেখানে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ নগদ। পুলিশের পোশাক ও ৩টি দামি মোবাইল ফোন। এছাড়া অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিশের নকল পরিচয়পত্র।

যে বাড়িতে সুস্মিত ভাড়া থাকতেন তার মালিক বলেন, নিজেকে অভিষেকের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক বলে পরিচয় দিয়ে ঘর ভাড়া নিয়েছিলেন ওই যুবক। তাঁকে মাঝেমাঝে পুলিশের পোশাকে দেখা যেত। নীলবাতি লাগানো গাড়ি করে ডিউটিতে যেতেন তিনি। আমার নাতনিকে চাকরি করে দেবে বলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *