Basirhat: হঠাৎ এল স্করপিও গাড়ি, তারপরই তুলে নিল ২ জনকে, বিরাট ঘটনা - Bengali News | Basirhat: two person was kidnaped in basirhat - 24 Ghanta Bangla News
Home

Basirhat: হঠাৎ এল স্করপিও গাড়ি, তারপরই তুলে নিল ২ জনকে, বিরাট ঘটনা – Bengali News | Basirhat: two person was kidnaped in basirhat

এই ক্যাবেই যাচ্ছিলেন দুজনImage Credit source: Tv9 Bangla

বসিরহাট: মাছ ব্যবসায়ীকে অপহরণ। শুধু তাই নয়, এক কোটি টাকা মুক্তিপণের দাবি। পরে ক্যাব চালকের উপস্থিতিতে শাসন থানায় দায়ের হল অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত ‘কিডন্যাপার’। উদ্ধার হয়েছেন দুই ব্যবসায়ী। তাঁর মধ্যে রয়েছেন চারঘাট পঞ্চায়েত সদস্যর স্বামী জামালউদ্দিনও।

জানা গিয়েছে, নাজির চোহান ও রাজু নামের দুই ব্যক্তি কলকাতা বিমানবন্দর থেকে বসিরহাটের হ্যাচারিতে ব্যবসার কাজে যাচ্ছিলেন। সেই সময় শাসন থানার সন্দালিয়া এলাকায় অ্যাপ চালককে দাঁড়াতে বলেন রাজু। সঙ্গে সঙ্গে একটি স্করপিও গাড়ি এসে দুই ব্যবসায়ীকে নিয়ে বসিরহাটের চারঘাট এলাকায় নিয়ে যান। মোটা অঙ্কের টাকা দাবি করে বলে অভিযোগ। এরপর বুদ্ধি কাজে লাগিয়ে ওই ক্যাবচালক থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। তারপর উদ্ধার করা হয় ব্যবসায়ীদের।

ওই ক্যাব চালক বলেন, “রবিবার সকাল আটটা পনেরোর দিকে আমি দুজনকে বিমানবন্দর থেকে তুলেছি। খড়িবাড়ির কাছে হঠাৎ একজন প্রস্রাব করতে নামলেন। তখন একটি স্করপিও গাড়ি এল। এসে দুজনকে তুলে নিয়ে চলে গেল। এরপরই আমি থানায় গিয়ে অভিযোগ করি। ওই স্করপিও গাড়ি থেকে চারথেকে পাঁচজন নামে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *