ইচ্ছেমতো টাকা নয়, অমরনাথ যাত্রার আগেই ভাড়া বেঁধে দিল জম্মু-কাশ্মীরের প্রশাসন
কেন এই পদক্ষেপ?
ভাড়ার নামে তীর্থযাত্রীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে এ বার যাতে তা না হয় তার জন্যই বিশেষ পদক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছেন পরিবহন কমিশনার। এই জন্য, শ্রীনগর এবং জম্মু থেকে বালতাল (Baltal), শ্রীনগর এবং জম্মু থেকে পহেলগাম (Pahalgam), শ্রীনগর-জম্মু (Srinagar to Jammu)-সহ গুরুত্বপূর্ণ রুটগুলির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে জরিমানা করা হবে এবং যারা বারবার এই নিয়ম লঙ্ঘন করবেন, তাদের রুট পারমিট বাতিল করা হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা। যাত্রীদের জন্য স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই হার কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে পরিবহন দপ্তর।