Sukanta Majumder: গোটা বাংলায় বাংলাদেশের মতো পরিস্থিতি করার চেষ্টা চলছে: সুকান্ত - 24 Ghanta Bangla News
Home

Sukanta Majumder: গোটা বাংলায় বাংলাদেশের মতো পরিস্থিতি করার চেষ্টা চলছে: সুকান্ত

Spread the love

বুধবার মহেশতলার রবীন্দ্রনগরে ভয়াবহ সংঘর্ষ। আক্রান্ত হয়েছিল পুলিশ। অশান্তির পরেই মুখ খুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, ‘গোটা বাংলায় বাংলাদেশের মতো পরিস্থিতি করার চেষ্টা চলছে।’

মহেশতলার সংঘর্ষে একের পর এক পুলিশকর্মী জখম হয়েছিলেন। রবীন্দ্রনগর থানার ঠিক পিছন দিকে আক্রা ফটক বাজারে কার্যত তাণ্ডব চলেছিল। ইটবৃষ্টিতে পুলিশকর্মীরা আহত হয়েছিলেন। রাস্তায় থাকা বাইকেও অগ্নিসংযোগ করেছিল। পুলিশ কিছুটা পিছু হঠে। সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল। পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টাও করে। তবে পুলিশকর্মীরা বার বার সংবাদমাধ্যমে তাদের অসহায়তার কথা জানিয়েছিলেন। অভিযোগ, রবীন্দ্রনগর থানা এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে যে অশান্তির সূত্রপাত হয়েছিল মঙ্গলবার, বুধবার সেই অশান্তি ভয়ঙ্কর চেহারা নেয়। দেখুন ভিডিয়ো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *