Gold Price Today: যুদ্ধের আবহে বাড়ছে সোনার দাম, মাথায় হাত মধ্যবিত্তের! - Bengali News | Gold Prices Are Rising Amid War, The Middle Class in Worry! - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: যুদ্ধের আবহে বাড়ছে সোনার দাম, মাথায় হাত মধ্যবিত্তের! – Bengali News | Gold Prices Are Rising Amid War, The Middle Class in Worry!

Spread the love

মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। মধ্যরাতে ইরানে হামলা চালায় ইজরায়েল। আর সকাল হতে না হতেই পাল্টা আক্রমণ শানায় ইরানও। বেশ কয়েকদিন ধরেই এই উত্তেজনার আবহ ছিল উপসাগরীয় অঞ্চলে। আর তার প্রভাব দেখা গিয়েছিল গত কয়েকদিনের সোনার দামে। ধীরে ধীরে সোনার দাম বাড়ছিল। আর আজ, ১৩ জুন এক ধাক্কায় ১ হাজার ৫০০ টাকা বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম। মনে করা হচ্ছে, আগামীতে আরও বাড়তে পারে সোনার দাম।

২৪ ক্যারেট সোনার দাম

আজ ১ হাজার ৫৬৮ টাকা বেড়েছে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম। অর্থাৎ, ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫ হাজার ৩১৩ টাকায়। ১ গ্রাম সোনার দাম হয়েছে ১০ হাজার ৫৩২ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

বেড়েছে ২২ ক্যারেট সোনার দামও। ১ হাজার ৪৩৭ টাকা বেড়েছে ২২ ক্যারেট সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯৬ হাজার ৫৩৭ টাকা। ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯ হাজার ৬৫৪ টাকায়।

তথ্য বলছে আজ দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৭ হাজার ৭৬১ টাকা। যা দেশের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার সর্বনিম্ন দাম পুনেতে। সেখানে ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২ হাজার ৭৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *