Air India: ডাকা হল মাঝপথ থেকেই! বিপদে আশঙ্কায় আকাশ থেকে তড়িঘড়ি নামানো হল এয়ার ইন্ডিয়ার বিমান - Bengali News | Day After Ahmedabad Crash, Air India Flight Took Emergency Landing After Bomb Threat - 24 Ghanta Bangla News
Home

Air India: ডাকা হল মাঝপথ থেকেই! বিপদে আশঙ্কায় আকাশ থেকে তড়িঘড়ি নামানো হল এয়ার ইন্ডিয়ার বিমান – Bengali News | Day After Ahmedabad Crash, Air India Flight Took Emergency Landing After Bomb Threat

Spread the love

নয়াদিল্লি: শিরোনামে ফের এয়ার ইন্ডিয়া। আহমেদাবাদ দুর্ঘটনার ঠিক পরদিনেই আবার নয়া বিপদে এই সংস্থার বিমান। তড়িঘড়ি নামাতে হল আকাশ থেকে। কিন্তু নতুন করে আবার কী ঘটল?

বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ার ইন্ডিয়ার সূত্রে জানা গিয়েছে, বোমার ভয়ে জরুরি অবতরণ করল তাদের বিমান। নামল থাইল্যান্ডের ফুকেট নামে একটি দ্বীপে। এই বিমানের নম্বর ছিল এআই ৩৭৯। ফুকেট দ্বীপে নামতেই যাত্রীদের তড়িঘড়ি বিমান থেকে বের করে আনেন ক্রিউ সদস্যরা।

তারপর শুরু হয় খানা তল্লাশি। ক্ষণিকের মধ্য়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ভয়ের কিছু নেই। কোনও রকম বোমার হদিশ মেলেনি।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯.৩০ নাগাদ ফুকেট বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এই AI-379। মোট ১৫৬ জন যাত্র্রী-সহ আকাশে উড়ান নেয় সেটি। কিন্তু আন্দামানের কাছে পৌঁছনোর আগেই বিমানটিকে ডেকে নেয় ফুকেট বন্দর কর্তৃপক্ষ। তারপর পাওয়া বোমা হুমকির ভিত্তিতে বিমানে চলে তল্লাশি।

বৃহস্পতিবার আহমেদাবাদে হওয়া বিমান দুর্ঘটনার পর থেকেই যাত্রী নিরাপত্তা নিয়ে কার্যত প্রশ্নের মুখে পড়েছে বোয়িং বিমান ও এয়ার ইন্ডিয়া। তবে টাটা গোষ্ঠীর তরফে ইতিমধ্যেই বিমান দুর্ঘটনার কারণে নিহতদের জন্য ১ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *