Air India Plane Crash: টেক অফের পরই হঠ্ করেই নীচে নামতে শুরু করে, তারপরই কী হয়? সামনে এল এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার মুহূর্ত - Bengali News | Air india plane crash What happens after the plane suddenly starts descending after takeoff? The moment the Air India plane crashed is revealed - 24 Ghanta Bangla News
Home

Air India Plane Crash: টেক অফের পরই হঠ্ করেই নীচে নামতে শুরু করে, তারপরই কী হয়? সামনে এল এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার মুহূর্ত – Bengali News | Air india plane crash What happens after the plane suddenly starts descending after takeoff? The moment the Air India plane crashed is revealed

Spread the love

বিমান ভেঙে পড়ার মুহূর্তের ছবিImage Credit source: TV9 Network

আহমেদাবাদ: আহমেদাবাদে ভেঙে পড়ছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। টেক অফের পর মাত্র ১৯ মিনিট, সাত কিলোমিটার  দূরত্বেই বিমানটি ভেঙে পড়ে বলে খবর। এএনআই সূত্রে খবর, মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪২ জনের। ওই বিমানেই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। কীভাবে দুর্ঘটনা, সে কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, টেক অফের পর কোনও গাছে কিংবা বহুতলে ধাক্কা লেগে থাকতে পারে বিমানটির। তবে এই কারণের স্বপক্ষে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও প্রমাণ হাতে আসেনি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। তবে সামনে এসেছে দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো। একটি বাড়ির ছাদ থেকেই তোলা সেই ভিডিয়ো।  তাতে দেখা যাচ্ছে, বিমানটি টেক অফের পর কিছুটা গিয়েই নীচে নামতে শুরু করে। আর কয়েক মুহূর্তের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণ, আর বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আগুনের গোলা যেন গ্রাস করে এলাকা। ভিডিয়োটি কোনও মোবাইলের ক্যামেরায় করা। বহুতলে ভরা ঘিঞ্জি এলাকার মধ্যে বিমানটি নীচে নামতে থাকে। সম্ভবত সেখানেই ধাক্কা, আর তাতেই বিস্ফোরণ! শিউরে ওঠার মতো সেই ভিডিয়ো। তাতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই বিমানে কোনও যান্ত্রিক গোলোযোগ থাকতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *