স্ত্রী হিসেবে নিজেকে শূন্য দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় ; নিজের প্রতি কীসের এত আক্রোশ অভিনেত্রীর? - Bengali News | How much did rachana Banerjee rate her as a wife - 24 Ghanta Bangla News
Home

স্ত্রী হিসেবে নিজেকে শূন্য দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় ; নিজের প্রতি কীসের এত আক্রোশ অভিনেত্রীর? – Bengali News | How much did rachana Banerjee rate her as a wife

Spread the love

দু-দু’বার বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একটি বিয়েও টেকেনি তাঁর। পুত্রকে নিয়ে একাই থাকেন। এই নিয়েই তাঁর সংসার। দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল আবাসনে থাকেন রচনা। কিন্তু তার জীবনে কোন পুরুষ নেই। দু’বার বিয়ে করেও টেকাতে পারেননি একটিকেও। নিজেকে স্ত্রী হিসেবে কত নম্বর দিয়েছেন রচনা জানেন?

নিজেকে শূন্য দিয়েছেন রচনা। এবং তা স্বীকার করে নেওয়ায় অভিনেত্রীর কোনও গ্লানিভাব ছিল না। এক সাক্ষাৎকারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে রচনা বলেছিলেন, “স্ত্রী হিসেবে নিজেকে আমি শূন্য দেব।” এই উত্তরে হকচকিয়ে গিয়েছিলেন শাশ্বত। রচনা থেকে এমন অকপট স্বীকারোক্তি আশাই করেননি তিনি। রচনা সেদিন বলেছিলেন, “প্রকৃত গৃহিণী হওয়ার জন্য একজন নারীর মধ্যে যে-যে গুণ থাকার কথা আমার মধ্যে একটিও নেই।”

এই খবরটিও পড়ুন

রচনা মনে করেন, স্বামীর সঙ্গে মানিয়ে চলতে পারলে তিনি একজন আদর্শ গৃহিণী হতে পারতেন। কিন্তু তেমনটা তিনি করেননি। নিজে লক্ষ্যের দিকে এগিয়ে গিয়েছিলেন। ফলে সংসার ভেঙে চুরমার হয়ে যায় একটা সময়। এই সত্যি স্বীকার করতে কোণ্ঠবোধ করেননি অভিনেত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *