Physical assault: খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে বাড়িতে ডাকে প্রতিবেশী দাদু, তারপর… – Bengali News | A minor girl allegedly physically assaulted by old man in North 24 Parganas
গোবরডাঙা: স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেইসময় খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার।
অভিযোগ, বছর আটেকের ওই নাবালিকাকে চলতি মাসের ২ তারিখ যৌন হেনস্থা করা হয়। ওইদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল নাবালিকা। খাবারের লোভ দেখিয়ে তাকে নিজের বাড়িতে ডাকে বছর সত্তরের ওই বৃদ্ধ। নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। এরপর গত সোমবার (৯ জুন) নাবালিকাকে ফের খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডাকে প্রতিবেশী ওই দাদু। নাবালিকা যেতে রাজি হয়নি। তারপরই সামনে আসে ঘটনাটি। নাবালিকা তার পরিবারকে সব কিছু জানায়।
গতকাল নাবালিকার পরিবার গোবরডাঙা থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে মঙ্গলবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে মছলন্দপুর ফাঁড়ির পুলিশ। পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।
এই খবরটিও পড়ুন
নাবালিকার মা বলেন, “আমার মেয়ে স্কুল থেকে ফিরছিল। মেয়েকে খাবার দেবে বলে ডাকে। মেয়ের সঙ্গে ওর ছোট বোন ছিল। মেয়েকে বলে বোনকে বাড়িতে রেখে আয়। ছোট বোনকে বাড়িতে রেখে ওই আমি চাই অভিযুক্তের কঠোর শাস্তি হোক।”
