DA Case: আবার আইনি জটে আটকে যাবে DA? ফের সুপ্রিম কোর্টে ছুটল রাজ্য - Bengali News | State govt filed case, demands change of DA case verdict by Supreme Court - 24 Ghanta Bangla News
Home

DA Case: আবার আইনি জটে আটকে যাবে DA? ফের সুপ্রিম কোর্টে ছুটল রাজ্য – Bengali News | State govt filed case, demands change of DA case verdict by Supreme Court

কলকাতা: দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি কিছুটা স্বস্তি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে আবারও তৈরি হতে পারে আইনি জট? সূত্রের খবর, ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

বকেয়া ডিএ মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ‌্য সরকার। সূত্রের খবর, শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে তার কয়েকটি বিষয় স্পষ্ট না হওয়ায় তার ব‍্যাখা চেয়ে ফের শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে বকেয়া ডিএ বা মহার্ঘ‌ভাতা দেওয়ার কাজও শুরু করেছে নবান্ন।

রাজ‍্য আবেদন করলেও সুপ্রিম কোর্টে গ্রীষ্মের ছুটি চলছে। জুলাই মাসে খুলবে আদালত। তাই আপাতত নোটিফিকেশনের আবেদনের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে রাজ‌্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ হিসেব করে কীভাবে বকেয়া ডিএ মেটানো হবে, তা নিয়ে প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।

গত ১৬ মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ দেয়, অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। চার সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। সেই হিসেবে ডিএ দেওয়ার সময় এগিয়ে আসছে। তার আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *