Calcutta High Court: এখনও FIR-এর কপি দেওয়া হচ্ছে না, আদালতে অভিযোগ AIDSO নেত্রী সুশ্রীতার আইনজীবীর - Bengali News | Calcutta High Court: AIDSO leader Sushrita's lawyer complains in court that copy of FIR is still not being provided - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: এখনও FIR-এর কপি দেওয়া হচ্ছে না, আদালতে অভিযোগ AIDSO নেত্রী সুশ্রীতার আইনজীবীর – Bengali News | Calcutta High Court: AIDSO leader Sushrita’s lawyer complains in court that copy of FIR is still not being provided

Spread the love

কলকাতা:  বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুশ্রীতা সোরেন মামলায় আগামী ১৭ জুনের মধ্যে রাজ্যকে এফআইআর কপি জমা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল।  সিটের গঠন ও সিটের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চে আবেদন জানায়।এদিন, রাজ্যে আবেদনের প্রেক্ষিতে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি আদালত। এদিন সুশ্রীতা সোরেনের আইনজীবী আদালতে অভিযোগ করেন, যে তাঁকে এফআইআর এর কপি দেওয়া হচ্ছে না। এরপরই রাজ্যকে এফআইআর কপি জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

মেদিনীপুর মহিলা থানায় AIDSO নেত্রী সুশ্রীতা সোরেন-সহ তরুণী আন্দোলনকারীদের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের মামলায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। তবে কত জনের বিরুদ্ধে FIR বা তারপরে তদন্ত কোন পথে – সেই ব্যাপারে রাজ্য এদিন আদালতে কিছুই স্পষ্ট করেনি।

প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডের প্রতিবাদে সামিল হওয়ায় AIDSO-র মহিলা সদস্যের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ ওঠে। মোমের ছ্যাঁকা থেকে শুরু করে চুল ধরে শূন্যে উঁচু করে পায়ের তলায় মার দেওয়ার অভিযোগ ওঠে। ভয়ঙ্কর অভিযোগ করেন এআইডিএসও-র নিগৃহীত চার মহিলা কর্মী সমর্থক। সাংবাদিক বৈঠক করে প্রথমে লকআপে পুলিশের নৃশংস অত্যাচারের অভিযোগ সামনে আনেন তাঁরা।  এমনকি নিগৃহীতারা রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘোরার পরও, তাঁকে চিকিৎসা করে কোনও ইনজুরি রিপোর্ট দেয়নি বলেও অভিযোগ তোলেন  তাঁরা। আদালতেও সেই বিষয়টি তুলে ধরেন সুশ্রীতা সোরেনের আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *