Panskura: পাঁশকুড়ায় চিপসকাণ্ডে অবশেষে পুলিশের জালে সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর - Bengali News | Police arrest civic volunteer Subhankar Dikshit in chip packet theft case - 24 Ghanta Bangla News
Home

Panskura: পাঁশকুড়ায় চিপসকাণ্ডে অবশেষে পুলিশের জালে সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর – Bengali News | Police arrest civic volunteer Subhankar Dikshit in chip packet theft case

Spread the love


Pankura: ঘটনার পর এতদিন কেটে গেলেও কেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেফতার করতে পারছে না, গত কয়েকদিন ধরেই এই নিয়ে প্রশ্ন উঠছিল। অভিযুক্ত কঠোর শাস্তির দাবি জানিয়ে বারবার সরব হয়েছেন মৃত কিশোরের মা।

Panskura: পাঁশকুড়ায় চিপসকাণ্ডে অবশেষে পুলিশের জালে সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর

২১ দিনের মাথায় গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারImage Credit source: TV9 Bangla


| Edited By: |
Updated on: Jun 09, 2025 | 11:15 PM



পাঁশকুড়ায়: পাঁশকুড়ায় চিপসকাণ্ডে ২১ দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। গতকাল রাতে তাঁর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাঁশকুড়ার জিয়াদা থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁকে তমলুক আদালতে তোলা হয়। সব পক্ষের বয়ান শুনে ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও জেলা পুলিশ-সহ কোনও পুলিশ অফিসার বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি।

এই খবরটিও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *