Work Hours Increased: ১০ ঘণ্টা ডিউটি, বাড়ল ওভারটাইমের সময়ও! সরকারের বড় সিদ্ধান্তে মাথায় হাত কর্মীদের - Bengali News | Andhra Pradesh Government Increase Extends Working hours to 10 Hours, Increase Overtime Duration too, Employees says its Slavery - 24 Ghanta Bangla News
Home

Work Hours Increased: ১০ ঘণ্টা ডিউটি, বাড়ল ওভারটাইমের সময়ও! সরকারের বড় সিদ্ধান্তে মাথায় হাত কর্মীদের – Bengali News | Andhra Pradesh Government Increase Extends Working hours to 10 Hours, Increase Overtime Duration too, Employees says its Slavery

অমরাবতী: মানুষ নাকি যন্ত্র? কর্মচারীদের উপরে বাড়ছে আরও চাপ। দৈনিক সর্বাধিক কাজের সময় ৯ ঘণ্টা থেকে পরিবর্তন করে ১০ ঘণ্টা করে দেওয়া হল। রাজ্যে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের পরই চরম ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ কর্মচারীদের মধ্যে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ।

দৈনিক সর্বাধিক কাজের সময় ১০ ঘণ্টা বেঁধে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্র প্রদেশ সরকার। শুধু দৈনিক কাজের সময় নয়, ওভারটাইমের সর্বোচ্চসীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্ধ্র প্রদেশ সরকারের বক্তব্য, এতে আরও শিল্প আসবে। রাজ্যে বিনিয়োগ বাড়বে। বিনিয়োগ বাড়লে কাজের সুযোগও বাড়বে।

চন্দ্রবাবু নাইডুর সরকার ক্যাবিনেট বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে। কাজের সময়ের এই পরিবর্তন নিয়ে রাজ্যর তথ্য মন্ত্রী কে পার্থসারথী বলেন, ৫৪ নং ধারায় সর্বাধিক ৯ ঘণ্টা ডিউটির কথা বলা হয়েছিল, তা পরিবর্তন করে ১০ ঘণ্টা করা হয়েছে। ৫ নং ধারা অনুযায়ী, একটানা ৫ ঘণ্টা কাজ করার পর ১ ঘণ্টা বিশ্রাম করার সুযোগ পেতেন কর্মচারীরা, সেই সময়ও বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ টানা ৬ ঘণ্টা কাজ করার পর ১ ঘণ্টা বিশ্রাম নিতে পারবেন কর্মীরা।

দৈনিক কাজের সময়সীমা বাড়ানোর পাশাপাশি ওভারটাইমের সময়ও বাড়ানো হয়েছে। আগে শ্রম আইন অনুযায়ী, কর্মীরা ৭৫ ঘণ্টার বেশি ওভারটাইম করতে পারতেন না। এখন সরকার সেই সময় বাড়িয়ে ১৪৪ ঘণ্টা করে দিয়েছে।

অন্ধ্র প্রদেশে আগে রাতের শিফটে মহিলাদের রাখা হত না। এবার থেকে মহিলারাও নাইট শিফট করতে পারবেন। তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে রাজ্য সরকারই। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন যে এই পরিবর্তন বৃহত্তর পরিকল্পনার অংশ। কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য উন্নতি ও কাজের আরও সুযোগ তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরই প্রতিবাদে সরব হয়েছে শ্রমিক ইউনিয়নগুলি। এভাবে কর্মচারীদের শোষণ করা হচ্ছে বলেই অভিযোগ জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *