বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে পরকীয়া, ব্ল্যাকমেলিংয়ের জেরে আত্মঘাতী যুবক - 24 Ghanta Bangla News
Home

বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে পরকীয়া, ব্ল্যাকমেলিংয়ের জেরে আত্মঘাতী যুবক

Spread the love

বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে প্রেমে জড়িয়ে করুণ পরিণতি হল এক বিবাহিত যুবকের। এমনই অভিযোগ মৃতের পরিবারের। নদিয়ার শান্তিপুরের এই ঘটনার পর থেকে পলাতক মা ও মেয়ে। তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার স্ত্রী।

শনিবার নদিয়ার শান্তিপুর ঢাকা পড়ায় অমর দেবনাথ নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, এক মহিলার ব্ল্যাকমেলিং হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই যুবক। মৃতের পরিবারের অভিযোগ, শান্তিপুর স্টেডিয়াম পাড়ার বাসিন্দা এক মহিলা বেশ কিছুদিন ধরে ওই যুবককের কাছ থেকে ব্ল্যাকমেলিং করে টাকা আদায় করছিল। অভিযোগ, টাকার চাহিদা বেড়ে যাওয়ায় ওই মহিলার হাত থেকে নিস্তার পেতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই যুবক। তাদের আরও দাবি, ওই গৃহবধূর মেয়ের সঙ্গে ওই যুবকের বন্ধুর প্রেম ছিল। সেই সূত্রেই মেয়ের মায়ের সঙ্গে পরিচয় হয় ওই যুবকের। অন্যদিকে ঘটনার পর থেকেই বাড়িতে তালা লাগিয়ে পলাতক অভিযুক্ত মহিলা। ঘটনায় শান্তিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

মৃত যুবকের স্ত্রী বলেন, ছয় মাস ধরে আমাদের সংসারে অশান্তি চলছে। আমার স্বামীর এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। আমি অনেক মানা করেছি কিন্তু ও কোনও কথা শুনতো না। ওই মহিলা যা বলত ও তাই করত। আমি চাই এর উপযুক্ত শাস্তি গ্রহণ করুক প্রশাসন।

ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *