স্বামী পিনাকীর সঙ্গে নাচের তালে মেতে উঠলেন মহুয়া! চলছিল বলিউডের কোন গান? - 24 Ghanta Bangla News
Home

স্বামী পিনাকীর সঙ্গে নাচের তালে মেতে উঠলেন মহুয়া! চলছিল বলিউডের কোন গান?

Spread the love

গত ৩০ মে জার্মানিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওড়িশার বিজেডি নেতা পিনাকী মিশ্র ও বাংলার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বার্লিনের বুকে সকলকে চমকে দিয়ে এই দুই রাজনৈতিক নেতা সাত পাকে বাঁধা পড়েন। সেই বিয়ের মাঝেই বেশ কিছু ঝলক সদস্য হয়েছে ভাইরাল।

এক সাম্প্রতিক ভিডিয়োতে দেখা যাচ্ছে, মহুয়া মৈত্র তাঁর স্বামী পিনাকী মিশ্রর সঙ্গে নাচের তালে মেতেছেন। সঙ্গে চলছে বলিউডের এক ছবির গান। অডিয়োয় তখন ‘রাত কে হামসফর’ গান, আর মহুয়া ও পিনাকী তখন নাচের ছন্দে মেতেছেন। সেই ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে। নাচের মেজাজে দুজনেই নজর কেড়েছেন। গোলাপী রঙের বেনারসিতে বঙ্গকন্যা মহুয়া সেজে ছিলেন অপরূপ সাজে। সঙ্গে মাথায় ফুল, সোনার গয়না তাঁর লুককে একেবারে আলাদা করে তোলে। পিচ ওয়েস্ট কোটে দেখা যায় পিনাকীকে। তাঁদের এই নাচের ভিডিয়ো আপাতত ভাইরাল।

এই নাচের ভিডিয়োয় অনেকেই পিনাকী মিশ্র ও মহুয়া মৈত্রকে তাঁদের নতুন দাম্পত্য সফরের জন্য শুভেচ্ছা জানান। উল্লেখ্য, কিছুদিন আগেই মহুয়া মৈত্রের সঙ্গে পিনাকী মিশ্রের বিয়ে নজর কাড়ে রাজনৈতিক মহলেরও। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শশী থারুর, অনেকেই তাঁদের শুভেচ্ছা জানান।

( জজের মঙ্গলসূত্র ছিনতাই! মন্দিরের ভিতরের কাণ্ডে তোলপাড়, ধৃত ১০ মহিলা চোর)

(১০ জুন থেকে সৌভাগ্য বর্ষণ হবে একঝাঁক রাশিতে! গুরুর অস্ত লাভ দেবে কাদের?)

( ২০২৬ সাল পর্যন্ত ধনু সহ একঝাঁক রাশির সুখ, উন্নতি তুঙ্গে থাকবে? লাকির লিস্ট রইল)

( সাক্ষাৎ চেয়ে ইউনুসের কাছে আদৌ এসেছে হাসিনার পরিবারের এই সদস্যের চিঠি? মুখ খুলল ঢাকা)

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, বার্লিনের এক রাজপ্রাসাদ চত্বরে মহুয়াকে দেখা গিয়েছে পিনাকী মিশ্রের সঙ্গে। সিঁথিতে অল্প সিঁদুর, কপালে সোনার টিকলি, কান, গলা জুড়ে সোনার গয়নায় বাঙালি বাড়ির সাবেকিয়ানা পরতে পরতে ঠিকরে পড়েছে মহুয়ার সাজে। ‘র ম্যাঙ্গো’র তথ্য অনুসারে মহুয়ার শাড়ির দাম ১ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা। উল্লেখ্য, বেনারসির যে সমস্ত ধরন থাকে, তার মধ্যে মহুয়া সদ্য তাঁর বিয়েতে যে ঘরানার বেনারসি পরেছিলেন, সেই বেনারসির কাজ অতি সূক্ষ্ম। এই শাড়ি পরিগুল ব্রোকেড বেনারসি। এতে রয়েছে হাতে বোনা নকশা। তবে এই নক্সা কাড়ওয়া পদ্ধতিতে হাতে বোনা হয়েছে। উল্লেখ্য, মহুয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র। পেশাগতভাবে তিনি আইনজীবী। মহুয়া দীর্ঘ দিন মার্কিন অর্থলগ্নি সংস্থা ‘জেপি মর্গ্যান অ্যান্ড চেস’-এ কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কৃষ্ণনগরের সাংসদ। আর এই দুই রাজনীতিবিদের চার হাত সদ্য বার্লিনে এক হয়েছে। সেখানেই এই নাচের দৃশ্য উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *