পরিবারে শ্রীদেবীর পা, বাবার দ্বিতীয় বিয়ে অন্ধকারে ঠেলে দেয় অর্জুনকে... - Bengali News | When arjun kapoor faced problem due to second marriage of his father boney kapoor - 24 Ghanta Bangla News
Home

পরিবারে শ্রীদেবীর পা, বাবার দ্বিতীয় বিয়ে অন্ধকারে ঠেলে দেয় অর্জুনকে… – Bengali News | When arjun kapoor faced problem due to second marriage of his father boney kapoor

Spread the love

ছোটবেলায় ছেলেটির মা মারা যান। বাবা দ্বিতীয় বার বিয়ে করেন। সেই নতুন মা বাড়িতে আসার পর স্কুলের বন্ধুরা নতুন মায়ের বিষয়ে জানতে চাইত, প্রশ্ন করত। অনেকে আবার ঠাট্টা করত ছেলেটিকে নিয়ে। এমন ঘটনার সঙ্গে অনেকেই পরিচিত। ঠিক এই পরিস্থিতি সামলাতে হয়েছিল বলিউড অভিনেতা অর্জুন কাপুরকেও। মা মোনা কাপুরকে ছেড়ে অর্জুনের পরিচালক বাবা বনি কাপুর অভিনেত্রী শ্রীদেবীকে বিয়ে করেন। স্কুলের বন্ধুরা অর্জুনের কাছে নাকি নতুন মায়ের কথা জানতে চাইত। সে সব অভিজ্ঞতা স্টারকিডকে মানসিক যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়েছিল। একাধিকবার সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় দিনের কথা শেয়ার করেছেন অর্জুন।

বনি এবং মোনার দুই সন্তান। অর্জুন এবং অংশুলা কাপুর। পরে শ্রীদেবীকে বিয়ে করার পর তাঁদের দুই সন্তানের জন্ম হয়। জাহ্নবী এবং খুশি কাপুর। এখন চার ভাই বোনের মধ্যে সম্পর্ক বেশ ভাল। কিন্তু ছোটবেলায় বিষয়টা আজকের মতো নাকি ছিল না।

অর্জুনের কথায়, “আমি ছোটবেলায় অনেক ব্যক্তিগত যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি। ট্রমার মধ্যে দিন কাটিয়েছি। আমার বড় হওয়ার দিনগুলোতে বাবা, মায়ের দাম্পত্য বিচ্ছেদ হয়। আসলে আমার বাবা অত্যন্ত হাই প্রোফাইল মানুষ। তিনি যাঁকে পরে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছিলেন, তিনি ছিলেন ভারতীয় সিনেমার প্রথম মহিলা সুপারস্টার। আমার বেস্ট ফ্রেন্ড জিজ্ঞেস করেছিল, ‘নতুন মা কেমন’। এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ ছিল না। আমি এই বাস্তবের সঙ্গে লড়াই করেছি।”

অর্জুনের ব্যক্তিগত জীবন কখনওই মসৃণ ছিল না। বাবা-মায়ের বিচ্ছেদ, বাবার নতুন সম্পর্ক, মায়ের মৃত্যু থেকে বিচ্ছেদ সামলেছেন অর্জুন। বর্তমানে মালাইকা আরোরার সঙ্গে সম্পর্কেও ইতি টেনেছেন তিনি। এখন কেবল কেরিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন অর্জুন কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *