PM Modi Speech: রেলপথে কাশ্মীর টু কন্যাকুমারীর ভাবনা বাস্তবে পরিণত হয়েছে: মোদী - Bengali News | PM Modi Speech From Katra on His First Visit After Pahalgam Attack - 24 Ghanta Bangla News
Home

PM Modi Speech: রেলপথে কাশ্মীর টু কন্যাকুমারীর ভাবনা বাস্তবে পরিণত হয়েছে: মোদী – Bengali News | PM Modi Speech From Katra on His First Visit After Pahalgam Attack

Spread the love

জম্মুতে মোদীImage Credit source: নিজস্ব চিত্র

কাশ্মীর: কাটরা থেকে কাশ্মীরবাসীর উদ্দেশে ভাষণ মোদীর। বৈষ্ণো দেবীকে প্রণাম শুরু করলেন নিজের বক্তব্য। জানালেন, কাশ্মীর থেকে কন্যা কুমারী, এবার রেল নেটওয়ার্কের ক্ষেত্রেও এই বাক্য সত্য হয়ে দাঁড়িয়েছে। আর যা সাধনে কাজ করেছে ভারতের একতা ও ইচ্ছাশক্তি।

তিনি যে আত্মবিশ্বাসী, কাটরার মঞ্চ থেকে তা স্পষ্ট করে দেন। মোদী বলেন, ‘আমি দেখেছি যত ভাল কাজ, সব আমার জন্য রেখে গিয়েছে আগের সরকার। এই প্রকল্পগুলি করা সত্যিই কঠিন ছিল। যার কারণ উপত্যকার পরিবর্তনশীল আবহাওয়া। কিন্তু তাও আমরা করিয়ে দেখিয়েছি।’

চেনাব, অঞ্জী যে ইঞ্জিনিয়ারিংয়ের নতুন দিশা। এই দুই সেতু কাশ্মীরের বাণিজ্য ও পর্যটনে গতি আনবে বলে কাটরা থেকে দাবি মোদীর। তাঁর কথায়, ‘এবার থেকে কাশ্মীরের আপেল আরও সস্তায় দেশের একাধিক রাজ্যে পৌঁছে যাবে। জম্মু ও কাশ্মীর ভারতের মুকুট, যা একাধিক রত্ন দ্বারা তৈরি।’

(বিস্তারিত আসছে….)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *