SSC-র নয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে আপত্তি, হাইকোর্টে দায়ের মামলা, পুরনো নিয়মই ফিরবে?, বাংলার মুখ
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগের নয়া বিজ্ঞপ্তি নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল। আর সেই নয়া বিজ্ঞপ্তির বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টে মামলা করা হল। মামলাকারীদের দাবি, সুপ্রিম কোর্টের রায়ের পরে এসএসসি যে নয়া নিয়োগ বিধি প্রকাশ করেছে, তাতে শীর্ষ আদালতের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে যে একাধিক রদবদল আনা হয়েছে, তা মোটেও কাম্য নয়। ২০১৬ সালে যে নিয়মে নিয়োগ প্রক্রিয়া চলেছিল, এবারও সেটাই মেনে চলতে হবে বলে দাবি করেছেন মামলাকারীরা। সেই মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার (৫ জুন) সেই মামলার শুনানি হতে পারে।
(বিস্তারিত পরে আসছে)