তরুণীর অর্ধনগ্ন নলিকাটা দেহ উদ্ধার মুর্শিদবাদে!‌ ধর্ষণ করে কি খুন? তদন্তে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

তরুণীর অর্ধনগ্ন নলিকাটা দেহ উদ্ধার মুর্শিদবাদে!‌ ধর্ষণ করে কি খুন? তদন্তে পুলিশ

Spread the love

আবার সংবাদে উঠে এল মুর্শিদাবাদ। কারণ এখানে এক তরুণীর নলিকাটা অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে। আজ, মঙ্গলবার সকালে তিলের খেতে তরুণীর অর্ধনগ্ন নলিকাটা দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। কে বা কারা খুন করল?‌ ধর্ষণ করে কি খুন করা হয়েছে?‌ এই তরুণীর পরিচয় কী?‌ তিনি এখানে এলেন কেমন করে?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যার জেরে তদন্তে নেমেছে পুলিশ। ওই এলাকার চারদিক ঘিরে ফেলা হয়েছে। কোনও নমুনা মেলে কিনা সেটা দেখা হচ্ছে। পুলিশের নজরদারি সেখানে বাড়ানো হয়েছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চর্চা শুরু হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। এই মুর্শিদাবাদে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। ঘরছাড়া হতে হয়েছিল মানুষজনকে। যা নিয়ে রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। সেই মুর্শিদাবাদেই এবার তরুণীর অর্ধনগ্ন নলিকাটা দেহ উদ্ধার হয়েছে। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠেছে। ইতিমধ্য়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দিয়েছে পুলিশ। ওই তরুণীর পরিচয় কী? সেটা এখনও জানা সম্ভব হয়নি। ধর্ষণ করার পর প্রমাণ লোপাট করতেই খুন করা হয়েছে তরুণীকে বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন:‌ ‘‌বিজেপি ও বিরোধীরা কুৎসাকারীদের স্পনসর করছে’‌, এবার আইনি হুঁশিয়ারি দিলেন কুণাল

অন্যদিকে ওই তরুণীকে অন্য কোথাও ধর্ষণ করে খুন করার পর এখানে ফেলা হয়েছে কিনা তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রানিনগর পঞ্চায়েতের ভাটুপাড়ার বাসিন্দারা তিল ক্ষেত পেরিয়ে কাজে যাচ্ছিলেন। তখনই তাঁরা দেখতে পান ওই জমিতে কিছু একটা পড়ে আছে। কাছে গিয়ে যখন দেখেন তখন শিউরে ওঠেন। কারণ সামনে চলে আসে তরুণীর অর্ধনগ্ন নলিকাটা দেহ। দ্রুততার সঙ্গে তখন খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে ময়নাতদন্তের জন্য। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে জুতো।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী এলাকার বাসিন্দা নন বলেই তদন্তে উঠে এসেছে। আর মৃত তরুণীর বয়স কম করে ১৯ বছর হবে। ওই তরুণী সম্ভবত অন্য গ্রামের বাসিন্দা। ওই তরুণীকে ধর্ষণের পর প্রমাণ লোপাট করতেই খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই সবটা বোঝা যাবে। তবে এই কুকীর্তির পর দেহ এখানে ফেলে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখে অবিলম্বে মামলা দায়ের করা হয়েছে। আর তদন্ত শুরু করা হয়েছে। এখন মৃত তরুণীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। যাতে রহস্যভেদ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *